সংসদে তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদদের একের পর এক প্রশ্নের কোনও উত্তর নেই কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের কাছে। অধিবেশন চলছে অথচ দেখা দিচ্ছে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের (Amit Shah)। দিল্লির যন্তর মন্তরের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাতেই সংসদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে মোদি সরকার। কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে তৃণমূল। ১৩ দিনে লোকসভা এবং রাজ্যসভায় একশোরও বেশি প্রশ্ন উত্থাপন করেছেন দলের সাংসদরা। এছাড়া জিরো আওয়ারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অন্তত ২০ বিষয়ে। প্রশ্নবাণে নাস্তানাবুদ করে ছেড়েছে মোদি সরকারকে।
সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার
Sponsored

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেন গত ৫ বছরে ইথানল তৈরির জন্য কত পরিমাণ ধান, ভুট্টা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত শস্য ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত হিসেব দিতে হবে কেন্দ্রকে। রাজ্যভিত্তিক বিস্তারিত রিপোর্টও চাই। কোন কোন শস্য ব্যবহৃত হয়েছে জানাতে হবে তাও। তাঁর প্রশ্ন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সমীক্ষা চালানো হয়েছে কি? ইথানল উৎপাদনের জন্য খাদ্যশস্য ব্যবহারের ক্ষেত্রে কোনও উচ্চসীমা এই সময়ে বেঁধে দেওয়া হয়েছিল কি?
সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) প্রশ্ন, দেশের সমস্ত এইমস-এর ক্ষেত্রে প্রযোজ্য কোনও স্বচ্ছ, অভিন্ন বদলিনীতি কি চালু করেছে কেন্দ্রীয় সরকার? যদি করে থাকে তবে সংসদে তার বিস্তারিত তথ্য পেশ করুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কৃষকদের পাশে দাঁড়িয়ে ফসল বীমা যোজনা নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) । সংসদে তিনি জানতে চান, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা গত ৩ বছরে ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে, তা কি পর্যালোচনা করেছে মোদি সরকার? খতিয়ে দেখা হয়েছে কি এর অগ্রগতি? এ বিষয়ে কোনও সুনির্দিষ্ট সমীক্ষা করা হয়েছে কি? গত ৩ বছরে কত কৃষিজীবী এই প্রকল্পের সুবিধে পেয়েছেন তার বিস্তারিত তথ্য সংসদে পেশ করতে হবে মোদি সরকারকে।
লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও মোদি সরকারের কাছে একের পর এক প্রশ্নের উত্তর চেয়েছেন তৃণমূল সাংসদরা। সারাদেশে কত মানুষ নিকাশি নালা, পয়ঃপ্রণালী এবং সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নিযুক্ত তা জানতে কোনও সমীক্ষা চালিয়েছে কি মোদি সরকার? এবং এই কঠিন বিপজ্জনক কাজ করতে গিয়ে কত মানুষ প্রাণ হারিয়েছেন বা হারাচ্ছেন, তার সঠিক তথ্য কোথায়, জানতে চেয়েছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O Brayen)। তাঁর কথায়, এই ধরনের বিপজ্জনক কাজ বন্ধ করতে চলতি আইন কতটা উপযোগী তা কি আদৌ খতিয়ে দেখেছে সরকার? এই ধরনের কাজে নিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসন, প্রশিক্ষণ, বিকল্প কর্মসংস্থান এবং মৃতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কেন্দ্র কি আদৌ কোনও পদক্ষেপের পরিকল্পনা করেছে? পরিসংখ্যান-সহ বিস্তারিতভাবে জানাক মোদি সরকার।নাদিমুল হক প্রশ্ন করেছেন,ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (National Clean Air Program) প্রকল্পে কতগুলো কারখানা বা শিল্প ইউনিট দূষণরোধক ব্যবস্থা গ্রহণ করেছে? গত ৫ বছরে এই খাতে কত অর্থ মঞ্জুর করা হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে এবং কত টাকা কাজে লাগানো হয়েছে মোদি সরকারকে তার বিস্তারিত তথ্য দিতে হবে বলেও দাবি করেন তিনি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
কত বাড়ল সোনার দর দেখে নিন এক নজরে
1d ago

অভিষেকের বিদেশযাত্রার আবেদন খারিজ হাইকোর্টের
2d ago

'ক্ষমা না চাইলে সেফ হারবার সুরক্ষা হারাতে হবে': মেটাকে সংসদীয় কমিটির বার্তা
2d ago

বুধের সকালে মুষলধারায় বৃষ্টি দক্ষিণবঙ্গে, জলমগ্ন কলকাতার একাধিক রাস্তা
2d ago

নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বাঁচাতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর দফতরের, আশার আলো দেখছে কর্তৃপক্ষ
2d ago







