প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! দলীয় প্রার্থীর অনুগামীর 'হামলা'য় মাথা ফাটল নেতার

ফের ভোটের (West Bengal Election) আগেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, বরানগরে প্রবীণ বিজেপি কর্মী রাজীব মিশ্রের মাথা ফাটিয়েছে নবীন বিজেপি (BJP worker) কর্মীরা। সোমবার রাত থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন বচসার ঘটনা সামনে এসেছে। বিজেপিরই 'কার্যকর্তা'কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠলো বরানগরের বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আরও পড়ুন: পরীক্ষা শেষের একমাসেই ফল! আজ প্রকাশ হতে পারে CBSE দশমের রেজাল্ট
Sponsored

সোমবার রাতে বরানগর (Baranagar) থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী। তিনি তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারের অভিযোগ তোলেন। অন্যদিকে অভিযোগ ওঠে বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি প্রার্থীর কার্যালয়ের সামনে বচসা বাধে। সেখানেই রাজীব মিশ্রের মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ। এদিন তাঁকে প্রকাশ্যে রাস্তায় তাড়িয়ে ধরে মারা হয়। রাজীব মিশ্র অভিযোগ করে বলেন, "আমি ওঁর প্রচারে যাইনি। এদিন গেছিলাম গোপাল লাল ঠাকুর রোডের কার্যালয়ে। কিন্তু গিয়ে দেখি ঝামেলা হচ্ছে। আমি বলি, রাস্তায় নয়, যা হবে ভিতরে হোক।" আক্রান্ত ওই বিজেপি নেতা অভিযোগ করেন, "আমাকে দেখেই ওরা বলে, একে আজ মেরেই ফেলব। তারপর রাস্তায় তাড়া করে মারে। হেমন্ত সাউ, কিরণ দাস আরও অনেকে মিলে মারধর করে।"
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
