Site Logo

প্রার্থী করার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, প্রাণনাশের হুমকি বিজেপির রাজ্য সম্পাদকের

EBBS Desk·
প্রার্থী করার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, প্রাণনাশের হুমকি বিজেপির রাজ্য সম্পাদকের

পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে টলমল অবস্থা (BJP Internal Politics)। পাঁশকুড়ার বিজেপির বর্ষীয়ান নেতা নারায়ণকিঙ্কর মিশ্র (Narayankinkar Mishra) দলেরই রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির (Sintu Senapati) বিরুদ্ধে গুরুতর আর্থিক প্রতারণা ও শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছেন। বিষয়টিকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। নারায়ণকিঙ্করের অভিযোগ অনুযায়ী, তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার পাশাপাশি সংগঠনে উচ্চ পদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়। ফাঁদে পড়ে তিনি একাধিকবার টাকা দেন সিন্টুকে। মোট ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলে নারায়ণবাবু জানান, একসময় তাঁকে সল্টলেকে আটকে রেখে জমি বিক্রি করতে বাধ্য করা হয়। সেই জমি বিক্রির টাকাও জোর করে আত্মসাৎ করা হয় বলে তাঁর অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে তীব্র অস্বস্তি দেখা দিয়েছে। আরও পড়ুন: R G Kar মামলার তদন্তকারীর পদোন্নতি! জেলে ঢোকানোর হুঁশিয়ারি অভয়ার মায়ের

Sponsored

Sranchi In Article

নারায়ণের আরও দাবি, নিজের টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে সিন্টু সেনাপতি ও তার সহযোগীরা মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করেন। ঘটনার পর থেকেই তিনি চরম আতঙ্কে রয়েছেন। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে লিখিতভাবে জানিয়েও সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন। তবে স্ট্যাম্প পেপারে টাকা ফেরতের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে একটা টাকাও ফেরত পাননি বলে জানান তিনি। শুধু পুলিশ নয়, তমলুক জেলা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন দীর্ঘ ৩৩ বছর বিজেপির সঙ্গে যুক্ত থাকা এই নেতা।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →