Site Logo

সংবিধান সরিয়ে দলীয় ইস্তাহারকে জায়গা দিতে চাইছে বিজেপি, এক্সে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী

EBBS Desk·
সংবিধান সরিয়ে দলীয় ইস্তাহারকে জায়গা দিতে চাইছে বিজেপি, এক্সে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় তৃতীয় দিন ধর্না শুরুর আগেই এক্স মাধ্যমে (X Handle) গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি বিজেপির দিকে তির ছড়লেন তৃণমূলনেত্রী। তাঁর অভিযোগ, আম্বেদকরের সংবিধানকে সরিয়ে নিজেদের দলীয় ইস্তাহারকে স্থান দিচ্ছে বিজেপি (BJP)। রবিবার এক্সে পোস্ট করে তিনি লেখেন, 'এক দেশ, এক নেতা, একটিই দল’... বিজেপি এই নীতি মেনে চলছে। প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। সাংবিধানিক পদকে ব্যবহার করছে জন-বিরোধী কাজে‌। আসলে বিজেপি বাবাসাহেব  আম্বেদকরের সংবিধানের পরিবর্তে নিজেদের দলীয় ইস্তাহারকেই রাখতে চায়। আমরা এর বিরুদ্ধে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।

Sponsored

Sranchi In Article

তিনি আরও লেখেন, আজ আমরা যা প্রত্যক্ষ করছি তা দুর্ভাগ্যজনক, সাধারণতন্ত্র-বিরোধী, গণতান্ত্রিক ভিত্তির উপর সরাসরি আক্রমণ। বছরের পর বছর ধরে, তারা কেন্দ্রীয় সংস্থা, জাতীয় কমিশন, গদি মিডিয়া এবং বিচার বিভাগের একটি অনুগত অংশকে বাংলার বিরুদ্ধে ব্যবহার করে চলেছে। তারা ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের মুছে ফেলার জন্য 'ভ্যানিশ' কমিশনের অপব্যবহার করছে। সংবিধানের পরিবর্তে দলীয় ইস্তাহার প্রণয়ন করতে চাইছে। আমরা এর বিরোধিতা করছি। ধর্মতলায় আমাদের ধরনা হল প্রতিটি বাংলা-বিরোধী অ্যাজেন্ডার প্রতি আমাদের জবাব। বাংলার জনগণকে অপমান, ভয় দেখানো এবং নির্যাতনের প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর আর ও সংযোজন, বিজেপির একমাত্র অগ্রাধিকার হল ক্ষমতা। আর আমাদের অগ্রাধিকার সর্বদা জনগণ। দিল্লির জমিদারদের এই মহান ভূমিকে বশীভূত করার মিশন কখনও সফল হবে না।

মুখ্যমন্ত্রী লেখেন, ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল ভেঙে দিতে বাংলা জেগে উঠেছিল। বিজেপির পতনের পথ প্রশস্ত করতে বাংলা আবার জেগে উঠবে। বিজেপির পতন অনিবার্য।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →