Site Logo

‘মাতৃশক্তি’ কার্ডের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি: বাংলার মহিলাদের সতর্ক করলেন কুণাল, দিলেন পরামর্শ

EBBS DESK·
‘মাতৃশক্তি’ কার্ডের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি: বাংলার মহিলাদের সতর্ক করলেন কুণাল, দিলেন পরামর্শ

বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের মহিলাদের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। নির্বাচনের আগে তার সঙ্গে প্রতিযোগিতায় মাতৃশক্তি ভরসা কার্ডের আশ্বাস দিচ্ছে বিজেপি। এমনকী আগ বাড়িয়ে স্বাক্ষর করানো হচ্ছে মহিলাদের দিয়ে। এই নিয়ে বাংলার মহিলাদের সতর্ক করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার তৃণমূল (TMC) প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, কার্ডের নামে ব্যক্তিগত তথ্য নিয়ে নেবে বিজেপি (BJP)।

Sponsored

Sranchi In Article

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitaraman) থেকে স্মৃতি ইরানি- সবাই এসে সেই মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করছে। নেওয়া হচ্ছে মহিলাদের ব্যক্তিগত তথ্য। এই বিষয়ে সতর্ক করলেন কুণাল। তাঁর কথায়, আমাদের কাছে খবর বিজেপি কোনও কোনও জায়গায় গিয়ে মাতৃশক্তি ভরসা কার্ডের নামে ব্যক্তিগত তথ্য- আধার কার্ডের (Aadhar Card) ফোটো কপি-সহ মোবাইল নম্বর, ঠিকানা নিয়ে নিচ্ছে। কুণালের অভিযোগ, বিজেপি বিভ্রান্ত করার জন্য এটা করছে। তৃণমূল নেতা বলেন, দয়া করে বিভ্রান্ত হবেন না। আমাদের রাজ্যের মা-বোন-দিদিদের ব্যক্তিগত তথ্য অন্য রাজ্যের বিজেপির কর্মীদের দেওয়া উচিৎ নয়। এটা কোনও সরকারি প্রকল্প নয়।

গেরুয়া শিবিরকে নিশানা করে কুণাল (Kunal Ghosh) বলেন, এই কার্ড বিজেপিশাসিত রাজ্যগুলিতে চালু করা হয়নি কেন! এর পরেই বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের পরামর্শ, কার্ডের জন্যে তথ্য নিতে যাঁরা যাচ্ছেন, তাঁদের নাম ফোন নম্বর নিয়ে রাখুন। যাতে ভবিষ্যতে কোনও সমস্যা হলে, পদক্ষেপ করা যায়।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →