Site Logo

বাংলাকে জানেনই না মালব্য! শেষে কংগ্রেসের প্রার্থী 'হাইজ্যাক'

EBBS Desk·
বাংলাকে জানেনই না মালব্য! শেষে কংগ্রেসের প্রার্থী 'হাইজ্যাক'

নির্বাচন কমিশনের মোতায়েন করা পুলিশ বাহিনী নদিয়ায় নির্বাচনে কংগ্রেসের ভোটারদের বাধা দেয়, এমনটা অভিযোগ করেছিলেন পুজা রায় চৌধুরি। কর্তব্যরত পুলিশ কর্মীর দিকে যে অভিযোগ তোলেন তিনি, তাতে পরিস্থিতি সামাল দেওয়ার মতো যুক্তি হারিয়ে ফেলেন পুলিশ আধিকারিক। এরপরই সেই প্রতিবাদী ভিডিও তুলে ধরে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য (Amit Malviya) বাংলার পুলিশের বিরুদ্ধে সরব হন। আবার সেই পোস্টকে নিয়ে রসিকতা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)। পরিচয় করিয়ে দেন তাঁদের দলের প্রার্থীর (Congress candidate) সঙ্গে। সেখানেই আরও একবার স্পষ্ট হয়ে গেল, আদতে আইটি সেলের দায়িত্বে থাকলেও আদতে যে বিজেপির মালব্য বাংলা সম্পর্কে অজ্ঞ, তা স্পষ্ট তার পোস্টেই।

Sponsored

Sranchi In Article

নদিয়ার করিমপুরে (Karimpur) কংগ্রেসের ভোটারদের আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী পুজা রায় চৌধুরিকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। সেই পুলিশ কর্মীকে চ্যালেঞ্জ করে এগিয়ে যান। অভিযোগ করেন তিনি পক্ষপাতিত্ব করছেন বলে। এরপরই দেখা যায় সেই পুলিশ কর্মীর ব্যাজ নিয়ে চ্যালেঞ্জ করেন কংগ্রেস প্রার্থী। তাঁর পরিচয় জানানোর দাবি করেন, অভিযোগ করার জন্য। পরে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এবার সেই ভিডিও তুলে ধরে বিজেপির মালব্য দাবি করেন বাংলার সাধারণ মানুষ রুখে দিয়েছেন পুলিশকে। তৃণমূলের পক্ষে ভোট প্রভাবিত করার চেষ্টাকে রুখেছেন না কি সাধারণ মানুষ, দাবি বিজেপির মালব্যর।

আরও পড়ুন : ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

সেই পোস্ট তুলে ধরেই কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar) ধন্যবাদ জানান অমিত মালব্যকে (Amit Malviya)। সেই সঙ্গে তিনি মালব্যকে কংগ্রেস প্রার্থীর (Congress candidate) সঙ্গে পরিচয় করিয়ে দেন। সাহসী এই মহিলা কংগ্রেসের করিমপুর কেন্দ্রের প্রার্থী বলে জানান তিনি। সেই সঙ্গে রসিকতা করেন, আশা করি এবার আপনি পোস্টটি মুছে ফেলবেন না, বলে। আসলে বাংলার রাজনীতি, নির্বাচন নিয়ে প্রতি নিয়ত কুৎসা করা বিজেপির মালপোয়া যে বাংলা ও বাংলার রাজনীতি সম্পর্কে কতটা অজ্ঞ, আবারও প্রমাণ করলেন তিনি।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →