মোদি-শাহ-যোগী নয়, মেঘের আড়াল থেকে আসল লড়াই কমিশনের: বিজেপির ট্রাম্পকার্ড ফাঁস অভিষেকের

“মোদি, শাহ, যোগীকে বিজেপির ট্রাম্প কার্ড ভাবলে ভুল করবেন, মেঘের আড়াল থেকে আসল লড়াইটা করছে নির্বাচন কমিশন“- বিজেপি (BJP) ট্রাম্পকার্ড ফাঁস করে পোস্ট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) বিজেপি আর নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন অভিষেক।
এবার আর ডেইলি প্যাসেঞ্জারি নয়, বাংলায় ভোটের আগে রীতিমতো ঘাঁটি গেড়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), যোগী আদিত্যনাথরা (Yogi Adityanath)। তবে, তাঁরা নয়, বিজেপির হয়ে বাংলায় আসল লড়াই করছেন নির্বাচন কমিশন। কমিশনকে বিজেপির ট্রাম্পকার্ড বলে কটাক্ষ করে অভিষেক লেখেন, “আপনি যদি মনে করেন, বাংলায় নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ বিজেপির আসল ট্রাম্প কার্ড, তা হলে ভুল ভাবছেন। বিজেপির হয়ে মেঘের আড়াল থেকে লড়াই করে চলা আসল ট্রাম্প কার্ড নির্বাচন কমিশন।“
নিজের প্রচারের ভিডিও ক্লিপিংস পোস্ট করে তৃণমূলের সেনাপতি লেখেন, “বিজেপি নির্দেশ দেয়, আর নির্বাচন কমিশন বাধ্য ছেলের মতো সেই নির্দেশ মেনে চলে।“ বাংলায় নির্বাচনের জন্যে স্বরাষ্ট্রমন্ত্রক ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। সেই ঘটনাকে কটাক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “যাদের পহেলগাম, দিল্লি, মণিপুর বা নয়ডায় অনেক বেশি প্রয়োজন, তাদের বাংলায় মোতায়েন করা হয়েছে।“
অভিষেকের অভিযোগ, “তৃণমূলের ঘনিষ্ঠদের টার্গেট করা হচ্ছে। এমনকী আমার পরিবারকেও ছাড়ছে না।“ এর পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চ্যালেঞ্জ, “আপনারা যা খুশি করুন। যাকে খুশি টার্গেট করুন। কিন্তু মনে রাখবেন, বাংলায় আপনাদের মেয়াদ আর ১৯ দিন।“ অভিষেক লিখেছেন, “আজ যারা আমাদের কর্মীদের ঘরে ঢুকতে বাধা দিচ্ছে বা হুমকি দিচ্ছে, ফলপ্রকাশের পরে সেই গুজরাটি বাবুদের আর বাংলায় খুঁজে পাওয়া যাবে না।“ তিনি স্পষ্ট করেন, “এটা হুমকি নয়, চ্যালেঞ্জ।“ - - - - -If you think Narendra Modi, Amit Shah, or Yogi Adityanath are BJP’s trump cards in Bengal, you are sorely mistaken. The real trump card fighting for BJP from the shadows is the Chief Election Commission. BJP calls the shots, and the Election Commission obediently follows orders.… pic.twitter.com/Zrx74i9eC5
— Abhishek Banerjee (@abhishekaitc) April 16, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

শিরোনাম
সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

শিরোনাম
২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

শিরোনাম
অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

শিরোনাম
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিরোনাম
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
