Site Logo

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

EBBS Desk·
বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এর জেরে মানসিক চাপে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল নেতা স্বরূপ রানা (Former Karmadhyaksha and TMC leader Swarup Rana) )। পরিবারের দাবি, তাঁকে প্রথমে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়। পরে ২৩ লক্ষ টাকা দেওয়ার মুচলেকা লিখিয়ে নিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। টাকা দিতে না পারলে বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবার সহ গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Sponsored

Sranchi In Article

তৃণমূল নেতা স্বরূপ রানার (TMC leader Swarup Rana) ভাই শ্যামল রানা (Shyamal Rana) জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই স্বরূপ রানাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছিল। অভিযোগ, গত সোমবার (Monday) তাঁকে স্থানীয় বিজেপি কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করা হয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অনেক অনুরোধের পর সাত দিনের মধ্যে ২৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি লিখিয়ে নেওয়া হয়। পরিবারের দাবি, এরপর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে তিনি বিষ পান করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College and Hospital) ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ (Dewandighi Police Station)। স্বরূপ রানা ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, Bardhaman-I Panchayat Samiti) এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মৎস্য কর্মাধ্যক্ষের (Fisheries Executive Officer) দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির (Trinamool Congress Committee) সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। তবে অভিযোগগুলির বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

Related Articles

More from শিরোনাম

View All →