মঙ্গলবার দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে শপথ গ্রহণ সভা, মন্ত্রিত্ব পাচ্ছেন কারা!

দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার (BNP New Bangladesh Govt.) গড়তে চলেছে বিএনপি। মঙ্গলবার নবনির্বাচিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যদিও এর আগের শপথ গ্রহণসভা অনুষ্ঠিত হত বঙ্গভবনের দরবার হলে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে এখন বাংলাদেশে জল্পনার বিষয় নতুন মন্ত্রিসভায় থাকছে কাদের নাম।
Sponsored

বিএনপির তরফ থেকে জানানো হয়েছে, এবারের মন্ত্রিসভায় বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে। এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব থাকবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার কথাও ভাবা হচ্ছে। আরও পড়ুন: প্রয়াণ দিবসে সন্ধ্যা, প্রতুল, বাপি স্মরণ: শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
Sponsored

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নামও আলোচনায় আছে। জাহিদ হোসেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনের নেতা এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন ছিলেন। আবদুল আউয়াল মিন্টু কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশ-বিদেশে পরিচিত। তাঁরা মন্ত্রিসভার নতুন মুখ হতে পারেন। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে একাধিকমহিলাকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে আলোচনা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
