Site Logo

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

EBBS Desk·
বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায় হাওড়ার কর্ড লাইনে চন্দনপুর (Chandanpur) স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ এই ট্রেনটিকে। এই খবরে আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। বোমার (bomb) সন্ধানে ট্রেনে তল্লাশি শুরু করে রেল পুলিশ। সেই সঙ্গে রওনা দেয় বম্ব স্কোয়াড (bomb squad)।

Sponsored

Sranchi In Article

শুক্রবার রাতে আচমকাই ট্রেনে বোমা থাকার খবরে চাঞ্চল্য হাওড়ার কড শাখার চন্দনপুর (Chandanpur) স্টেশনে। জরুরি পরিস্থিতিতে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হয় আপ অমৃতসর মেলকে (UP Amritsar Mail)। যদিও ফোনে সতর্কবার্তায় কোনও নির্দিষ্ট স্থানের কথা জানানো হয়নি বোমা থাকার বিষয়ে।

আরও পড়ুন : বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

এরপরই দ্রুত চন্দনপুর স্টেশনে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তাতেই আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। ট্রেনে থাকা আরপিএফ (RPF) এবং স্টেশনের জিআরপি (GRP) কর্মীরা প্রাথমিক তল্লাশি শুরু করেন। তবে হাওড়া থেকে চন্দনপুর এর উদ্দেশ্যে রওনা দেয় বম্ব স্কোয়াড। তবে বাংলায় নির্বাচন আবহে এই বোমাতঙ্কে ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলেও অনুমান রাজনীতিকদের।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →