Site Logo

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, শৌচালয় থেকে উদ্ধার হুমকি-চিরকুট!

EBBS Desk·
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, শৌচালয় থেকে উদ্ধার হুমকি-চিরকুট!

শনিবারের সকালে কলকাতা বিমানবন্দরে (NCBI Airport) বোমাতঙ্ক। শিলংগামী ইন্ডিগো বিমান (IndiGo flight) উড়িয়ে দেওয়ার হুমকি! ফ্লাইটের শৌচালয় থেকে হুমকি চিরকুট উদ্ধার করেন বিমানকর্মীরা। খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত বিমানটি খালি করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যান CISF-র বম্ব স্কোয়াড-সহ দমকল আধিকারিকরা। শেষ খবর পাওয়া অনুযায়ী সন্দেহজনক কোনও কিছু মেলেনি। তবে NSCBI এয়ারপোর্টের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর।

Sponsored

Sranchi In Article

এদিন সকাল ৯ টা ১৫ নাগাদ ইন্ডিগোর একটি বিমানটির শিলংয়ের উদ্দেশে রওনা দেওয়ার আগেই বিমানবন্দরের কর্মীরা শৌচালয়ে একটি চিরকুট দেখতে পান। যেখানে লেখা ছিল, বিমানটিতে বোমা রাখা রয়েছে। যেকোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। দ্রুত পদক্ষেপ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপদে সরিয়ে এনে তল্লাশি শুরু হয়। কে বা কারা এই কাজ করেছে তা স্পষ্ট নয়। ওই বিমানের যাত্রীদের আইসোলেশন বে-তে রাখা হয়েছে। বিকল্প কোনও ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও ঘোষণা করা হয়নি।

- - - - - - - -  

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →