Site Logo

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

EBBS Desk·
জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের (Brazil ) জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। জোড়া গোল করলেন কুনহা, একটি গোল ভিনিসিয়াসের ।

Sponsored

Sranchi In Article

তিনটি গোলই হল প্রথমার্ধে। ব্রাজিলের খেলায় সাম্বার ছন্দ বলা যাবে না, তবে মাঝে মধ্যেই সাম্বার ঝলক দেখা গেল। বিশেষ করে প্রথমার্ধে আক্রমণের যা বৈচিত্র্য, তাতে মনে হচ্ছিল ব্রাজিলই খেলছে। তবে পায়ে বল পড়লে যতটা ব্রাজিল খেলছে বলে মনে হচ্ছিল, বলের দখল হারালে ততটা মনে হচ্ছিল না২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দিকে এগোলো ব্রাজিল।

সহজ জয়ের মধ্যেও আচনেলোত্তির (Carlo Ancelotti ) উদ্বেগ বাড়ালেন রাফিনহা। পেশীতে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন তিনি। ৪০ মিনিট মাঠে ছিলেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ আন্সেলোত্তি জানান, পরীক্ষা না করে রাফিনহার চোট কতটা গুরুতর জানা যাবে না। তাই কবে তাঁকে পাওয়া যাবে, এখনই বলা সম্ভব নয়।

একই ব্রাজিল কোচকে চিন্তায় রাখবে সুযোগ নষ্টের প্রদর্শনী। গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা যে ভাবে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করলেন, তা নিয়ে ভাবতে হবে ব্রাজিল থিঙ্ক ট্য়াঙ্ককে। ২২ মিনিটে হাইতির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রাফিনহা! প্রতিপক্ষের অফসাইডের ফাঁদ এড়ানোর দক্ষতা বাড়াতে হবে। অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেতার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকছেই।

তবে হাইতির বিরুদ্ধে জয়ের পরই আরও একটা সুখবর দিলেন আনসেলোত্তি। স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলে জার্সিতে মাঠে নামতে পারেন নেইমার। আগামী ২৫ জুন, মায়ামি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’তে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচের পর ব্রাজিল কোচ বলেন, “নেইমার কাল আলাদা করে অনুশীলন করবে। সোমবার থেকে দলের সঙ্গে দেখা যাবে। স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়া যাবে।” নেইমার যদি প্রথম একাদশে ফেরেন,সেক্ষেত্রে আক্রমণে ভিনিসিয়াসের উপরও চাপ কমবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →