Site Logo

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

EBBS Desk·
বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ শুরু করল রেল পুলিশের। এতদিন যারা স্টেশনের বাইরে রাস্তায়, ফুটপাথে বসতেন তুলে দেওয়া হল তাঁদেরও। অস্থায়ী দোকানও তুলে দেওয়া হয়েছে। বুলডোজার চালিয়ে গোটা স্টেশন চত্বর পরিষ্কার করে রেল পুলিশের (RPF) দাবি, সাধারণ মানুষের সুবিধার্থে এটা করা হল।

Sponsored

Sranchi In Article

শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ যদিও ভিড় এড়াতে তৎপর ছিল। গোটা চত্বরে ছিল প্রচুর পুলিশ, সঙ্গে ছিল বিপুল সংখ্যক আরপিএফ। বুলডোজার দিয়ে ১৫০ বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। পুলিশের উপস্থিতিতে বুলডোজার চালানো নিয়ে শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন অনেকেই তাঁদের ডালা অন্য জায়গায় সরিয়ে নিতে পেরেছেন কিন্তু যারা পারেন নি তাদের অবস্থা বেশ শোচনীয়। যদিও যাত্রীদের বড় অংশ জানিয়েছেন এতে তারা বেশ খুশি।

প্রসঙ্গত, বহুদিন ধরেই হাওড়া স্টেশন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল। স্টেশনে ঢোকার রাস্তা বেআইনি দখলদাররা ডালা, ঠেলাগাড়ি, গুমটি দিয়ে দখল করে রেখেছিল। নিত্যযাত্রীদের সমস্যা হত। গত কয়েকদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে আরপিএফের তরফে মাইকিং করা বলা হয় বেআইনি ডালা, ঠেলা, গুমটি সরিয়ে নেওয়ার কথা। অবশেষে এদিন রাতে বুলডোজার নিয়ে অভিযান চালায় আরপিএফ।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →