আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সিবিআই রিপোর্ট এবং চার্জশিটের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষের (Sandip Ghosh) সঙ্গে আখতার আলিও (Akhtar Ali) আরজিকর হাসপাতালের (R G Kar Hospital) আর্থিক দুর্নীতি কাণ্ডে ওতপ্রোতোভাবে জড়িত। এর ফলে এবার সিবিআই (CBI) তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে।
Sponsored

আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতারই। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিবিআই সন্দীপকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলবন্দি। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সিবিআই জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়, ওই আর্থিক দুর্নীতিতে আখতার নিজেও যুক্ত ছিলেন। সেই চার্জশিটের ভিত্তিতেই আদালত তাঁকে সমন পাঠানোর নির্দেশ দেয়।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর
এরপরই হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন আখতার আলি। বুধবার তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, তিনি কোনও ভাবেই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি একজন 'হুইসল ব্লোয়ার'। তিনিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী অমাজিৎ দে আদালতে দাবি করেন, সিবিআই-এর (CBI) কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যেখানে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলি (Akhtar Ali) যুক্ত। তদন্তের স্বার্থে আখতার আলিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। সেই সওয়ালের প্রেক্ষিতেই জামিনের আবেদন খারিজের নির্দেশ দিয়েছে আদালত।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
