Site Logo

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

EBBS Desk·
এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেইসব পুলিশ আধিকারিকরা নিজেরাই একাধিক জোরালো দোষে দুষ্ট। তার সবথেকে বড় প্রমাণ হিসাবে উঠে এসেছেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) আইপিএস অজয় পাল শর্মা (IPS Ajay Pal Sharma)। এবার বাংলার নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক পদ থেকে তাঁর অপসারণের দাবিতে জরুরি ভিত্তিতে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)।

Sponsored

Sranchi In Article

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে রাজ্যের সাত জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ। সেই সঙ্গে তৎপরতা নির্বাচন কমিশনের (ECI) থেকে দায়িত্ব পাওয়া পুলিশ পর্যবেক্ষকদের। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই আইপিএস আধিকারিকেরা। তবে আইপিএস অজয় পাল শর্মার অপসারণের (removal) দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছিল। সেই মামলা খারিজ হয়ে যায়।

ইতিমধ্যেই ফলতা থানায় আইপিএস অজয়ের (IPS Ajay Pal Sharma) বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের হয়েছে। এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হল অপসারণ মামলা। মঙ্গলবার অনেক রাতে জনৈক আদিত্য দাস এই রিট পিটিশন দায়ের করেন। তাঁকে পক্ষপাতমূলক বলে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর উপর যে দায়িত্ব আরোপ করা হয়েছে তিনি তা ছেড়ে অন্য কাজ করছেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন : অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

আলাদাভাবে এলাকায় ভয় দেখানো, প্রভাব খাটানো, পক্ষপাতিত্বমূলক আচরণ, রাজনৈতিক প্রার্থীদের হুমকি দেওয়ার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তাঁর আচরণে এলাকার নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ারও অভিযোগ করা হয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতে অজয় পাল শর্মার পুলিশ পর্যবেক্ষকের পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →