Site Logo

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

EBBS Desk·
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০ শতাংশ। ২০২৫ সালের পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। অর্থাৎ এ বছর ৩.১৯ শতাংশ কমেছে পাশের হার। তবে বোর্ডের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। ছাত্রছাত্রীদের শুধু মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে স্কুল থেকে।

Sponsored

Sranchi In Article

চলতি বছর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল মোট ১৭ লক্ষ ৮০হাজার ৩৬৫ পরীক্ষার্থী। এর মধ্যে ১৭লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন পরীক্ষা দিয়েছিল এবং ১৫লক্ষ ০৭হাজার ১০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আরও পড়ুন: তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

কোন কোন ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট
https://cbseresults.nic.in/ অথবা https://www.cbse.gov.in/ -দেখা যাবে রেজাল্ট। সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হয় ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি। সারা দেশে সর্বোচ্চ পাশের হার ৯৫.৬২ শতাংশ। সবচেয়ে কম পাশের হার প্রয়াগরাজে (৭২.৪৩ শতাংশ)।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →