শুক্রবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি মোতায়েন পূর্ব মেদিনীপুরে!

এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)! শনিবার অর্ধেক বাহিনী এসে পৌঁছবে। রবিবারের মধ্যে প্রথম দফার ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে বলে জানা গেছে। ইতিমধ্যেই স্পর্শকাতর জেলা চিহ্নিত করে কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি বাহিনী থাকবে। কলকাতায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে খবর।
Sponsored

নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে বলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কায় আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের ১০ তারিখের মধ্যে মোট ৪৮০ কোম্পানি বাহিনী থাকবে রাজ্যে। প্রথম দফায় পয়লা মার্চের (রবিবার) মধ্যে ২৪০ কোম্পানি বাহিনী আসবে বলে জানা গেছিল। তবে এবার খবর শুক্রবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যেই বেশ কয়েক দফা বাহিনী চলে আসছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে পূর্ব মেদিনীপুরে (East Midnapore)। স্পর্শকাতর এই জেলায় ১৪ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সুত্রের। এছাড়াও মালদহে ১২ কোম্পানি, বারাসতে ৪ কোম্পানি, বিধাননগরে ৪ কোম্পানি, বারাকপুরে ৯ কোম্পানি, বীরভূমে ৭ কোম্পানি, ডায়মন্ড হারবার ৬ কোম্পানি, বারুইপুরে ৫ কোম্পানি, সুন্দরবনে ৪, মুর্শিদাবাদে ৮, জঙ্গিপুরে ৮, হাওড়া গ্রামীণ এলাকায় ৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে কমিশন (ECI) সূত্রে জানা যাচ্ছে।
পাশাপাশি, ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে পর্যবেক্ষক নিয়োগের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১ জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাঁদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
