আবাসে ১ লক্ষ বাড়ির অনুমোদন কেন্দ্রের: শিবরাজের সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী, তৃণমূল জমানাকে নিশানা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

“আমরা প্রতিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছি। আজ আবাস যোজনার ১ লক্ষ বাড়ির অনুমোদন হাতে তুলে দেওয়া হয়েছে ভেরিফিকেশনের আগেই“। মঙ্গলবার নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Chouhan) সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগের সরকারকে নিশানা করে শিবরাজ সিং চৌহান বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত তৈরি হচ্ছে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গ বাদে হয় না। আগে যখন পশ্চিমবঙ্গ আসতাম মন কাঁদত, কেন্দ্রের প্রকল্প এখানের হত না। এখন মন সন্তুষ্ট কারণ এখানে কাজ শুরু হয়েছে। ৮২,৪০০ কোটি টাকার কাজ হবে এখানে। আগের সরকারের অসযোগিতার জন্য এখানে কাজ হয়নি। দ্রুতগতিতে ডেভলপমেন্ট হবে।“
Sponsored

রাজ্যে দু-দিন ধরে সফরে এসেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এদিন নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। বাংলার ২৯০০টি গ্রাম পঞ্চায়েতেই ১২৫ দিনের কাজ শুরু হয়নি। এই পরিস্থিতে রাজ্যে পঞ্চায়েত আইন বদলের ভাবনা সরকারের। পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতিতে কোথাও কাজ আটকে, আবার কোথাও পঞ্চায়েতে অনাস্থার কারণে কাজ হচ্ছে না।
Sponsored

বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, প্রাণী সম্পদ বিকাশ, কৃষি, মৎস্য বিশয়ে আলোচনা হয়েছে। গ্রামোন্নয়নে ক্ষেত্রে সড়ক, আবাস, ১২৫ দিনের কাজ, ৮০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন বিষয়েও নিয়ে আলোচনা হয়েছে। ৪টি জেলাতে প্রধানমন্ত্রীর ধন্যধান্য কর্মসূচি শুরু হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷
Sponsored

বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “আমরা প্রতিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছি। আজ আবাস যোজনার ১ লক্ষ বাড়ির অনুমোদন হাতে তুলে দেওয়া হয়েছে ভেরিফিকেশনের আগেই। ভেরিফিকেশনের সময় বাড়িয়ে করা হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত। চারটি নতুন ট্রেনিং সেন্টার, তার মধ্যে ধানের চুঁচুড়াতে, মালদহতে আইসিআর-এর আমের প্রজেক্ট ইউনিটের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আমাদের উদ্যান পালনের ক্ষেত্রে অনুমোদনও দেওয়া হয়েছে।“ শুভেন্দু জানান, “নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবটাই ইতিবাচক। দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হবে। ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ড দেওয়া হবে। অর্থাৎ ১২৫ দিনের কাজ পাবেন প্রায় আড়াই কোটি মানুষ।”
Sponsored

মুখ্যমন্ত্রীর কথায়, “কৃষকদের কী করে স্ব-নির্ভর করে তোলা যায়, তা নিয়ে কথা চলেছে। আজকের মিটিং কৃষি ক্ষেত্রে প্রান্তিক মানুষ যারা মাথায় ছাদ দেখতে চান, দুটি বিষয় সুনিশ্চিত করেছেন। ইতিমধ্যেই ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ড অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য যেটা ২০ জুলাই পর্যন্ত ছিল সেটা আমাদের অনুরোধ মেনে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরি করার জন্য অনুমোদন দিয়েছেন।“
Sponsored

শিবরাজ সিং চৌহান বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত তৈরি হচ্ছে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গ বাদে হয় না। আগে যখন পশ্চিমবঙ্গ আসতাম মন কাঁদত, কেন্দ্রের প্রকল্প এখানের হত না। এখন মন সন্তুষ্ট কারণ এখানে কাজ শুরু হয়েছে। ৮২,৪০০ কোটি টাকার কাজ হবে এখানে। আগের সরকারের অসযোগিতার জন্য এখানে কাজ হয়নি। দ্রুতগতিতে ডেভলপমেন্ট হবে। পশ্চিমবঙ্গের জনতার তারা নিজেদের অধিকার পাবে এবার। রোজগারের সঙ্গে গ্রামের বিকাশও হবে। বাংলায় দ্রুত গতিতে বাড়ির সমীক্ষা হচ্ছে। আমরা চাই বাড়ি পেতে যাতে দেরি হয় না। সেই কারণে গ্রামীণ আবাস ১ লক্ষ অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষকরা ১ নম্বরে রয়েছেন। কৃষি ক্ষেত্রে রোড মাপ তৈরি করার পরিকল্পনা করার কাজ চলছে, আজ তার আলোচনা হয়েচ্ছে। বিজ্ঞানীরা কাজ করছেন। কিষান ক্রেডিট কার্ড দ্রুত করার জন্য অভিযান চলবে। একটা সচেতনতামূলক প্রচার চলবে এর জন্য গ্রামে গ্রামে। জনকল্যাণ শিবিরের মাধ্যমে যে কাজগুলো এখানে হয়েছে তার জন্য ভাল উদ্যোগ।“
Sponsored

Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
