চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের বালিয়া জেলা থেকে 'গোলু সিং ওরফে টাইগার' নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে খবর, ধৃত গোলুকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছেন তদন্তকারীরা। এই নিয়ে মামলার জল বহুদূর গড়াল। চন্দ্রনাথ খুনের কিনারা করতে উত্তরপ্রদেশ ও বিহারে জাল বিছিয়েছিল সিবিআই। এর আগে এই মামলায় উত্তর প্রদেশের বালিয়ার বাসিন্দা রাজকুমার সিংকে মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করা হয়েছিল। এরপরই নাটকীয় মোড় নেয় তদন্ত। রাজকুমারের ঘনিষ্ঠ সহযোগী মোনু একটি পুরনো 'গ্যাংস্টার অ্যাক্ট' মামলায় বালিয়া আদালতে আত্মসমর্পণ করে। মোনুর আত্মসমর্পণের কিছুক্ষণের মধ্যেই সিবিআই গোলু সিংকে গ্রেফতার করলো।
Sponsored

তদন্তে নেমে সিবিআই জানতে পারে, এই ঘটনার জাল অত্যন্ত গভীরে বিস্তৃত। এই মামলায় এর আগে ধৃত বিক্কি মৌর্য এবং ময়ঙ্ক মিশ্রর বিরুদ্ধে একাধিক অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। এমনকি, তাদের ডেরা দিয়ে লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে ধৃত বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও উত্তরপ্রদেশে প্রায় ১০টি ফৌজদারি মামলা নথিভুক্ত আছে। আরও পড়ুন: ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?
Sponsored

ঘটনার অন্যতম মূল অভিযুক্ত রাজ সিং গ্রেফতার হওয়ার পরই তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোয়েন্দাদের অনুমান, চন্দ্রনাথ রথকে সরাতে বিহার এবং উত্তরপ্রদেশের সুপারি কিলার বা পেশাদার শার্পশুটার গ্যাং-কে কাজে লাগানো হয়েছিল। ধৃত গোলু সিং ওরফে টাইগারকে কলকাতায় এনে জেরা করলেই এই হত্যাকাণ্ডের মূল বিষয় স্পষ্ট হবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
