Site Logo

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

EBBS Desk·
চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু দুৰ্ভাগ্যের বিষয় হল এই বছর পাল্লা দিয়ে বেড়েছে পুণ্যার্থীদের মৃত্যুর সংখ্যা।

Sponsored

Sranchi In Article

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, চারধাম যাত্রায় গত তিন মাসে ১৯৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্যজনিত সমস্যার ফলেই পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। শারীরিক অবস্থার অবনতির কারণে ১৯৮ জনের মধ্যে ১৯৫ জনই প্রাণ হারিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেদারনাথে(Kedarnath Dham )(৯৫ জন), বদ্রীনাথে মৃত্যু হয়েছে ৫৯ জন পুণ্যার্থীর, যমুনোত্রীতে ২৬ জন আর গঙ্গোত্রীতে ১৮ জনের মৃত্যুর খবর এসেছে।

অতিরিক্ত উচ্চতার কারণে অক্সিজেন কমে যায় এবং অনেকটা পাহাড়ি পথ চলার ফলে হৃদযন্ত্রে সমস্যা হওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। চারধাম যাত্রায় (Char Dham Yatra) অংশগ্রহণের আগে সব পুণ্যার্থীর স্বাস্থ্য পরীক্ষা করানোরও পরামর্শ দেওয়া হয়েছে। হৃদরোগ, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ বা অন্যান্য জটিল রোগে আক্রান্তদের চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবেই যাত্রা করার কথা বলে হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর এপ্রিল বা মে মাসে চারধাম যাত্রা শুরু হয়। শীত শুরুর আগে সেটা বন্ধ করা হয়। চলতি বছর কেদারনাথেই সবচেয়ে বেশি পুণ্যার্থী লক্ষ্য করা গিয়েছে। সেখানে প্রায় সাড়ে ১২ লাখ মানুষ পৌঁছেছে। বদ্রীনাথে সাড়ে ১১ লক্ষ, ৬.১৭ লক্ষ গঙ্গোত্রী দর্শন আর যমুনোত্রীতে আনুমানিক ৬ লক্ষ পুণ্যার্থী গিয়েছেন। তবে এতকিছুর মধ্যেও মৃত্যুর সংখ্যা অন্যবারের তুলনায় বেড়ে যাওয়ায় কপালে ভাঁজ প্রশাসনের।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →