CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া ওই মামলায় কলকাতার ২ কাউন্সিলর-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনা নিয়ে কমিশনকেই (Election Commission) নিশানা করেছেন কলকাতা পুরসভার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু (Shanti Ranjan Kundu)। তাঁর কথায়, কোনও ভাঙচুর, হামলা করিনি। গেটের থেকে অনেক দূরে শান্তিপূর্ণ অবস্থান করেছি, তাতেও যদি অভিযোগ করে বুঝতে হবে, ভিতরে নিশ্চয় কোনও বেআইনি কাজ হচ্ছিল। 
Sponsored

বেআইনিভাবে ব্যাগ ভরে ভরে ফর্ম সিক্স বিজেপি (BJP) নির্বাচন কমিশনের অফিসে জমা করছে বিজেপি- এই অভিযোগ তুলে সরব হন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কমিশনে নালিশ জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর পরে ৩১ মার্চ রাত থেকে ১ এপ্রিল ভোর পর্যন্ত স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিট মোড়ে, শিপিং কর্পোরেশন ভবনের সামনে সিইও দফতরের বাইরে অবস্থান করেন তৃণমূল কাউন্সিলর ও কর্মীরা। ব্যানার, পোস্টার ছাড়া শান্তিপূর্ণ অবস্থান করেন তাঁরা। 
পুলিশ সূত্রে খবর, বেআইনি জমায়েত করে পুলিশি নির্দেশ অমান্য করা এবং সরকারি কর্মীদের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং, কয়েকজন—মহম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিং, মহম্মদ রিজওয়ান আলি-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা রাস্তায় আংশিক অবরোধ তৈরি করে যান চলাচলে বিঘ্ন ঘটান এবং CEO-র বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান তোলেন। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এক সাব-ইন্সপেক্টরকে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
