ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই শান্ত হচ্ছে না মাওবাদীদের (Maoist) কবলে থাকা গুরুত্বপূর্ণ রাজ্য ছত্তিশগড় (Chhattisgarh), প্রমাণ মিলল আবার। এবার মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) মৃত্যু হল ৩ ডিআরজি (DRG) জওয়ানের। গুরুতর আহত আরও এক জওয়ান।
Sponsored

ছত্তিশগড়ের কাঁকের জেলার ছোটেবেথিয়া থানার অন্তর্গত জঙ্গলে গত কয়েক দিন ধরে মাওবাদী বিরোধী অভিযান চালানো হচ্ছিল। ওই এলাকায় পুঁতে রাখা মাইন খোঁজা, এলাকায় নজরদারি ও তল্লাশির কাজ চালাচ্ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) সদস্যরা। সেই সময় উদ্ধার হয় আগে থেকে পুঁতে রাখা একটি মাইন। সেই মাইনটি নিষ্ক্রীয় করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।
বিস্ফোরণের (IED blast) জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিআরজির (DRG) ইন্সপেক্টর পদাধিকারী এক জওয়ানের। সেই সঙ্গে প্রাণ হারান (killed) দুই কনস্টেবল। ইন্সপেক্টর সুখরাম ভাট্টি ও কনস্টেবল কৃষ্ণ কোমরা ও সঞ্জয় গড়পালের মৃত্যু হয়েছে এই ঘটনায়। সেই সঙ্গে পরমানন্দ কোমরা নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : বিজেপির মহারাষ্ট্রে নিরাপদ নয় ৪ বছরের শিশু! ধর্ষণ-খুনে অভিযুক্ত ৬৫-র বৃদ্ধ
এই মৃত্যুর পরে যদিও ছত্তিশগড়ের পুলিশ (Chhattisgarh) এই মৃত্যুকে গৌরবান্বিত করার চেষ্টা চালায়। দাবি করা হয়, এই সময়ের মধ্যে ছত্তিশগড়ের ডিআরজি অন্তত ১০০টি মাইন নিষ্ক্রীয় করেছে। সেই কাজেই তিন জওয়ান শহিদ হয়েছেন। তবে এখনও যে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের (Jharkhand) ৯ জেলা মাওবাদী মুক্ত করা সম্ভব হয়নি, ফের একবার প্রমাণিত এই ঘটনায়।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
