ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম প্রায় ৪০ জন। মঙ্গলবার দুপুরে শক্তি জেলার সিংহিতারি গ্রামে অবস্থিত বেদান্তর বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে।
Sponsored

খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশের দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। আশঙ্কা করা হচ্ছে, ঘটনাস্থলে এখনও কিছু শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। প্ল্যান্ট চত্বর জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের বের করে আনেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: শমীকের হেলিকপ্টারের দাপটে উড়ল চাল! তীব্র কটাক্ষ তৃণমূলের
বিস্ফোরণে আহত শ্রমিকদের মধ্যে অনেকেই গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা সঙ্কটজনক। কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। খতিয়ে দেখান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
