কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনাম

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা চলছিলই। অবশেষে এই প্রশ্নের উত্তর মিলল। শনিবার সকালে দেশের পরবর্তী সেনা সর্বাধিনায়ক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানির (Chief commander of Indian army NS Raja Subramani) নাম ঘোষণা করল কেন্দ্র।

Sponsored

Sranchi In Article

পাশাপাশি এদিন দেশের নতুন নৌসেনা প্রধানকেও নিয়োগ করেছে কেন্দ্র। ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার অফিসার কৃষ্ণ স্বামীনাথন (Krishna swaminathan) চলতি মাসের শেষে নৌসেনা প্রধান হিসাবে দায়িত্ব নেবেন। আপাতত নৌসেনার মাথায় আছেন ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠী। আগামী ৩১ মে তাঁরও কাজের মেয়াদ শেষ হবে।

সেনা সর্বাধিনায়ক হওয়ার পর স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা— তিন বাহিনীর প্রধান হিসাবে কাজ করবেন সুব্রামানি। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, সুব্রামানি সিডিএস-এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দফতরের সচিব হিসাবেও কাজ করবেন।

চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তিন সেনার মধ্যে সমন্বয়সাধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার থাকে সিডিএসের উপর। বিশেষজ্ঞদের ধারণা, এ হেন গুরুত্বপূর্ণ পদে এনএস রাজা সুব্রামানির অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চাইছে প্রতিরক্ষামন্ত্রক। প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন স্তরে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন সুব্রামানি। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত তিনি ভারতীয় সেনার সেনার ভাইস চিফ হিসাবে কাজ করেছেন। ১৯৮৫ থেকে বিভিন্ন স্তরে সেনার সঙ্গে যুক্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি। সেনার ওয়েস্টার্ন এবং নর্দার্ন কম্যান্ডে বহু অপারেশনে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবার দেশের তিন সেনার মাথায় তিনিই বসতে চলেছেন।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →