Site Logo

১৫ অগাস্ট নয়, এপ্রিল থেকেই যুবসাথী! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

EBBS DESK·
১৫ অগাস্ট নয়, এপ্রিল থেকেই যুবসাথী! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেকার যুবদের জন্য খুশির খবর ঘোষণা হয়েছিল রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটেই (Budget)। এবার সেই প্রকল্প চালুর দিন আরও এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। ১৫ অগাস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথী। মঙ্গলবার নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। কোন শর্তে মিলবে টাকা, কীভাবে আবেদন- যাবতীয় খুঁটিনাটি জানালেন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান।

Sponsored

Sranchi In Article

৫ তারিখ রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’র কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চতুর্থ তৃণমূল (TMC) সরকার গঠনের পরে আগামী ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১-৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগে বলা হয়েছিল ১৫ অগাস্ট থেকে এই যুবসাথী ভাতা প্রকল্প শুরু হবে। ১ এপ্রিল থেকেই শুরু করছি। কারণ, নতুন অর্থবর্ষ ওই দিন থেকেই শুরু।“

মমতা (Mamata Banerjee) বলেন, “বাজেট হয়ে গিয়েছে। বাজেটে ঘোষণা করা হয়েছিল। কিন্তু কবে থেকে প্রকল্পের সুবিধা পাবেন, তা জানানো হয়নি।“ তিনি জানান, “মাধ্যমিক পাশ করা তরুণের পাবেন যুবসাথীর সুবিধা। ২১ থেকে ৪০ বছর পর্যন্ত এই ভাতা পাবেন। ১ এপ্রিল থেকেই দশম শ্রেণি পাশ তরুণেরা পাবেন যুবসাথী ভাতা। মাসে মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা।“
আরও খবরপরীক্ষা ভালো হচ্ছে? ইউনাইটেড মিশনারিতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা

কীভাবে আবেদন করতে হবে তার খুঁটিনাটিও জানান মমতা। বলেন, “আবেদন জমা নিতে হবে ভাতা দিতে গেলে। কাগজে বিজ্ঞাপন দেব। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি শিবির তৈরি করব। দুয়ারে সরকারের মতো। প্রত্যেক শিবিরে তিনটি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে। ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে দু’বার ২০০০ টাকা করে দেওয়া হবে। তাদের জন্য কৃষি বিভাগ থাকবে। সেই সঙ্গে মাইনর ইরিগেশন এবং পাওয়ার বিভাগ থাকবে।“

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →