Site Logo

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

EBBS Desk·
প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ তথা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মণি কুমার ছেত্রী (Mani Kumar Chhetri)। ডাঃ মণি কুমার ছেত্রীর প্রয়াণে গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,"প্রথিতযশা চিকিৎসক ডাঃ মণি ছেত্রীর (Mani Kumar Chhetri) প্রয়াণে আমি শোকাহত। বাংলা তথা ভারতের চিকিৎসা জগতে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ও তাঁর পরিবার তথা অগণিত ছাত্রছাত্রী-রোগী-গুণমুগ্ধদের প্রতি আমার সমবেদনা জানাই।" দিন পনেরো আগে কলকাতার বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন শতায়ু এই চিকিৎসক। হৃদরোগের আধুনিক চিকিৎসার প্রচলনের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে। ১৯২০ সালে দার্জিলিংয়ে জন্ম তাঁর। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। তিনি এক সময় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাও ছিলেন। আরও পড়ুন : চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী ১৯২০ সালের ২৩ মে পরাধীন ভারতের দার্জিলিংয়ে জন্ম মণি ছেত্রীর। শৈশব কেটেছে পাহাড়েই। প্রাথমিক শিক্ষা দার্জিলিংয়েরই একটি স্কুলে। ১৯৪৪ সালে MBBS পাশ করেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। তবে কর্মজীবনের বেশিভাগ সময়টা কাটিয়েছেন দেশেই। হৃদরোগ বিশেষজ্ঞ (cardiac specialist) হিসেবেই মণির জগৎ জোড়া খ্যাতি। ১৯৭৪ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করেছিল কেন্দ্রীয় সরকার। ১৯৮২ সালে সরকারি চাকরি থেকে অসবর নেওয়ার পরেও নিয়মিত রোগী দেখতেন। কয়েক বছর আগে ডিমনেশিয়ায় আক্রান্ত হন। তাতেই স্মৃতিশক্তি হারান। রোগী দেখাও ধীরে ধীরে কমতে শুরু করে। চিকিৎসকের পরিবার সূত্রে খবর, মাত্র বছর দুয়েক আগে পর্যন্ত নিয়মিত চিকিৎসা করতেন তিনি। - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
শিরোনাম

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের

Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

2h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

21h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

1d ago

More from শিরোনাম

View All →