Site Logo

জাতীয় ডিজিটাল মঞ্চে স্বীকৃত বাংলার শিক্ষা পোর্টাল: তথ্য় পেশ মুখ্যমন্ত্রীর

EBBS Desk·
জাতীয় ডিজিটাল মঞ্চে স্বীকৃত বাংলার শিক্ষা পোর্টাল: তথ্য় পেশ মুখ্যমন্ত্রীর
আরও এক পালক যুক্ত হল রাজ্যের শিক্ষা দফতরের মুকুটে। ই-লার্নিং এবং ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হল বাংলার স্কুল শিক্ষা দফতরের পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’ (Banglar Shiksha 3.0)। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এই খবর শেয়ার করেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। তিনি রাজ্যের সাফল্যের জন্য শিক্ষা দফতরের আধিকারিক থেকে শুরু করে এই ব্যবস্থায় জড়িত সবাইকে ধন্যবাদ দেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সরকারের স্কুল শিক্ষা দফতরের নতুন করে সাজানো পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’ (Banglar Shiksha 3.0) গভর্ন্যান্স নাউ সিক্সথ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছে। মূলত ‘এক্সিলেন্স ইন ই-লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম’ বা ই-লার্নিং, মূল্যায়ন এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে উৎকর্ষ বিভাগে এই পুরস্কার জিতেছে বাংলার শিক্ষা পোর্টালটি। আরও পড়ুন : রাজ্য প্রতিষ্ঠা দিবস, মেঘালয়বাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে এবং শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে বাংলার সরকার এই পোর্টালটি চালু করে। তারপর নতুন রূপে তাকে সাজিয়ে তোলা হয়। কোভিড পরবর্তী সময়ে ডিজিটাল শিক্ষার প্রসারে ‘বাংলার শিক্ষা ৩.০’ পোর্টালটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই অবস্থান থেকে জাতীয় স্তরে বাংলার এই শিক্ষামূলক পোর্টালের স্বীকৃতি নিঃসন্দেহে রাজ্য সরকারের একটি বড় সাফল্য। - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →