কলকাতা ৩২°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামদেশSlider

ঐতিহাসিক! সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতার

ঐতিহাসিক! সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতার

আজ পর্যন্ত যে দৃশ্য দেখেনি শীর্ষ আদালত। একজন মুখ্যমন্ত্রী নিজে মামলার সওয়াল করছেন। তিনি আইনজীবী। সেই কারণে সুপ্রিম কোর্ট (Supreme Court) অনুমতিতে নিজের সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মামলাকারী মমতার হয়ে সওয়াল করেছেন বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান। মুখ্যমন্ত্রীর হয়ে পক্ষে মোট তিন জন আইনজীবী সওয়াল করছেন। সিব্বাল, সিংভি অনলাইন এবং শ্যাম দিওয়ান কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করছেন।

Sponsored

Sranchi In Article

ঐতিহাসিক ঘটনার সাক্ষী দেশ। SIR বিরোধিতায় দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী। এই প্রথম দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করছেন। বুধবার সকালে কার্যত নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল রাজধানী। এদিন সকাল দশটা পাঁচ মিনিট নাগাদ বিচারপতিদের প্রবেশ করার রাস্তা দিয়ে শীর্ষ আদালতে (Supreme Court)  পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। গেট পাস আগে থেকেই ইস্যু করা ছিল। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রও দেওয়া হয়েছে। শুনানি শুরুর বেশ খানিকটা আগে সুপ্রিম কোর্টে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। শুনানির শুরুতে এজলাসে প্রথমসারিতে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে ছিলেন মমতা।

SIR মামলার অভিযোগে বলা হয়েছে, ১ কোটি ৩৬ লক্ষ লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় ফেলা হয়েছে। ৬৩ লক্ষ হিয়ারিং বাকি। হিয়ারিং শেষ করার জন্য মাত্র ৪ দিন হাতে। ৮৩০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। কীভাবে শেষ হবে বাংলার এসআইআর? পশ্চিমবঙ্গ থেকে সব মাইক্রো অবজারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক। মাইক্রো অবজারভাররা যেন কোনও আইনি ক্ষমতা ব্যবহার না-করেন।

এদিন সওয়ালে মমতার আইনজীবী শ্যাম দিওয়ানের প্রশ্ন, ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং বলতে কী বোঝানো হচ্ছে? লিস্ট একমাত্র কমিউনিকেশন মাধ্যম হতে পারে না- প্রধান বিচারপতি সূর্যকান্ত কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী- যাঁদের ত্রুটি আছে, তাঁদের সবাইকে নোটিশ জারি করা হয়েছে। যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়েছে, তাঁদের নাম অনলাইনে প্রকাশ করার আর্জি জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করেনি-অভিযোগ শ্যাম দিওয়ানের। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সওয়ালের শুরুতে বিচারপতিদের বিপক্ষের আইনজীবীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

সওয়ালে মমতা বলেন, "বিচারের বাণী নিভৃতে কাঁদছে। আমি একজন সাধারণ মানুষ,  নির্বাচন কমিশন ৬ বার চিঠি লিখেছি। কোন জবাব পাইনি। আমি আমার নিজের জন্য লড়াই করছি না, আমার দলের জন্য লড়াই করছি না। মমতা বলেন, এখনকার দিনে টেগোরকে কীভাবে লেখা হবে, কেউ জানে না। এরা মিসম্যাচ করছে কীভাবে শুনুন, বিয়ের পরে মেয়েদের পদবি বদলে গেলেই মিসম্যাচ বলা হয়েছে। বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা আপনার অর্ডার মানছে না। আধার কার্ড মানছে না, কাস্ট সার্টিফিকেট মানছে না। এরা বাংলাকে বেছে নিয়ে নিশানা করছে। ১০০-র উপরে লোক মারা গেছেন, ভাবুন একবার, স্যার। লোকে আত্মহত্যা করেছে। আমরা সুবিচার চাই।"

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

কেশবানন্দ মহারাজের জমি-বাড়ি জবরদখল বিজেপি বিধায়িকা রেখার! শুভেন্দুর কাছে অভিযোগ পদ্ম সমর্থকের

১১/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →