Site Logo

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

EBBS DESK·
বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার শেষটি ছিল বিষ্ণুপুরে। সেখানেই  বালুচরী শাড়ি থেকে বিষ্ণুপুরী ঘরানার সঙ্গীত নিয়ে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিষ্ণুপুরে মার্কেটিং হাব তৈরি হবে বলে বার্তা দেন তিনি।

Sponsored

Sranchi In Article

এদিন বিষ্ণুপুর (Bishnupur) হাইস্কুল ময়দানের সভা থেকে মমতা বলেন, "বালুচরী জিআই প্রোডাক্ট পেয়েছে আমাদের সময়ে। আগে বালুচরী শাড়ি (Baluchari Saree) একটু খড়খড়ে ছিল। আমি ক্ষমতায় আসার পরে একদিন বললাম, তোমরা এটা একটু নরম কর। যে ফাইবার ব্যবহার করো, সেটা একটু নরম করো। আজকালকার মেয়েরা খড়খড়ে শাড়ি নয়, একটু নরম ও মোলায়েম শাড়ি পরতে পছন্দ করে। দুনিয়া বদলাচ্ছে, অনেক কিছু বদলাচ্ছে।" নিজের শাড়ি ডিজাইন তিনিই করে তাঁতিদের দেন বলে জানান মমতা।

মমতার (Mamata Banerjee) কথায়, তৃণমূলের আমলে বিষ্ণুপুরের বালুচরী অনেক বেশি প্রচার পেয়েছে। বাংলার হাটে, বিশ্ববাংলার সব দোকানে, সৃষ্টিতে, স্বেচ্ছাসেবী সংস্থার মেলায় এই বালুচরী পাওয়া যায় বলে জানালেন মুখ্যমন্ত্রী। শাড়ির পাশাপাশি, ছেলেদের জন্য বিষ্ণুপুরী সিল্কের পাঞ্জাবি-জামাও পাওয়া যায়। আর এসব বিদেশে গেলে উপহার দেন বলে জানালেন তৃণমূল সুপ্রিমো। বলেন, "এখন বিদেশে গেলে সঙ্গে করে বালুচরী শাড়ি নিয়ে যাই। ডোকরার শিল্পকর্ম নিয়ে যাই, উপহার দেওয়ার জন্য।"

বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত নিয়ে মমতা বলেন, "বাঁকুড়া-বিষ্ণুপুর মন্দিরের ঘরানা, সঙ্গীতের ঘরানা...বিষ্ণুপুরে সারা পৃথিবী থেকে মানুষ আসেন। সেই কারণেই পর্যটনের উন্নতি করতে নজর দেওয়া হয়েছে। পরিকাঠামোর উন্নতি করা হয়েছে।" মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়া-বিষ্ণুপুরের প্রাচীন প্রত্নতত্ত্ব ও পুঁথি সংস্কার করা হয়েছে। বিষ্ণুপুরে মার্কেটিং হাব তৈরি হবে বলে আশ্বাস দেন তিনি।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →