মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) মা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ ক্রীড়া মহল থেকে অনুরাগীরা। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। জেনিফার পেজের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। প্রাক্তন ভারতীয় মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক ও অলিম্পিয়ান হিসেবে তাঁর অসামান্য অবদান ভারতীয় ক্রীড়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন, পাশাপাশি এই কঠিন সময়ে লিয়েন্ডার পেজ ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ভারতীয় ক্রীড়াজগতে প্রয়াত জেনিফার পেজের অবদানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নিজের বার্তায় জানান, ভারতীয় বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান হিসেবে ভারতীয় ক্রীড়াজগতে তাঁর অসামান্য অবদান এবং কীর্তি চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন : মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক
সম্প্রতি বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন লিয়েন্ডার পেজ। তার কিছুদিনের মধ্যে তাঁর এই মাতৃবিয়োগে নিজের বার্তায় লিয়েন্ডারকেও (Leander Paes) সান্ত্বনা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, এই শোকের মুহূর্তে লিয়েন্ডার পেজ এবং তাঁর সমগ্র পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য শোকসন্তপ্ত পরিবার যেন শক্তি পায়, সেই প্রার্থনা করি। তাঁর আত্মার শান্তি কামনা করি।
- - - - -Deeply saddened by the passing away of Smt. Jennifer Paes; Mother of Indian Tennis legend Leander Paes. A former Captain of the Indian Basketball team & Olympian, her immense contribution to Indian Sports and her legacy will always be remembered. My heartfelt condolences to…
— Suvendu Adhikari (@SuvenduWB) May 17, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
