খাদের ধারে ৫৩ বছরের পুরোনো নেহরু চিলড্রেন্স মিউজিয়াম (Nehru children's museum)। ৫০ লক্ষ টাকার অগ্নি-নিরোধক ব্যবস্থা করতে না পারায় ১৬ অগাস্ট থেকে জাদুঘরটি বন্ধের নোটিশ দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু তার পরেই বাংলার মুখ্যমন্ত্রী দফতরের একটি ফোনকলে আশার আলো দেখছে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। জাদুঘরের সচিব ইন্দ্রানী সেনগুপ্ত (Indrani Sengupta) জানান, সরকারের পদক্ষেপ আশার আলো দেখছেন তাঁরা। বলেন, “সরকার সমস্যাটি আমলে নিয়েছে।”
নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বাঁচাতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর দফতরের, আশার আলো দেখছে কর্তৃপক্ষ
জাদুঘরের সচিব ইন্দ্রানী সেনগুপ্ত (Indrani Sengupta) জানান, সরকারের পদক্ষেপ আশার আলো দেখছেন তাঁরা। বলেন, “সরকার সমস্যাটি আমলে নিয়েছে।”
Sponsored

রামায়ণ ও মহাভারতের কাহিনী থেকে বিদেশী রূপকথা- ৯৬টি দেশের ১,১০০-এরও বেশি পুতুল নিয়ে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম যেন শিশুদের স্বপ্নের জগতের বাস্তবরূপ। রয়েছে ৩০০টি মূর্তি নিয়ে ‘গণেশ গ্যালারি’। কিন্তু সেই রূপকথার জগতে কালোছায়া বিপুল অর্থসঙ্কটের। যার জেরে জাদুঘর বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়। ১৬ অগাস্ট থেকে বন্ধের নোটিশও নেওয়া হয়।
শিশুদের সেই কল্পজগত বাঁচাতে এগিয়ে এলো মুখ্যমন্ত্রীর দফতর। ডিরেক্টর সুদীপ শ্রীমালের সঙ্গে যোগাযোগ করল সিএমও অফিস। বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এ বিষয়ে কথা হবে। শমীকবাবুর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।”
সোমবার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সুদীপ শ্রীমালের (Sudip Shimal) কাছে একটি ফোন আসে। তিনি জানান, অগ্নি-নিরোধক ব্যবস্থা উন্নত করার ৫০ লক্ষ টাকার খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এটা জানার পরেই পরবর্তী পদক্ষেপের জন্য তাঁদের সঙ্গে সরকারের পক্ষে থেকে দেখা করা প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান নেহরু চিলড্রেনস মিউজিয়ামের ডিরেক্টর। তাঁর কথায়, “আমরা চাই না জাদুঘরটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হোক। যিনি ফোন করেছিলেন, সেই কর্মকর্তাকে আমি এটাই বলেছি।”
সরকারের পদক্ষেপে আশার আলো দেখছে নেহরু চিলড্রেনস মিউজিয়াম। তাদের কথায়, “সরকার সমস্যাটি আমলে দিয়েছে বলে তারা আশ্বস্ত।”
Sponsored

Sponsored

Sponsored

Sponsored











