খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে রওনা হয়ে কলকাতায় (Kolkata) ৩টে ৫৫ মিনিটে নামার কথা থাকালেও, ঝড়বৃষ্টির কারণে বিমান নামতে পারেনি না। আকাশে চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর বিমান। এক ঘণ্টার বেশি সময় ধরে কলকাতার আকাশে চক্কর কেটছে বিমান। অবশেষে বিকেল ৫টা ১৯ মিনিট নাগাদ বিমান অবতরণ করে।
Sponsored

নির্বাচনী প্রচারে বেরিয়ে এদিনই পর পর সভা করে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মমতা। কিন্তু কলকাতায় তাঁর বিমান যখন অবতরণের সময়, তখন তুমুল বৃষ্টি। শিলাবৃষ্টিও হয়। তুলনামূলক ছোট একটি প্রাইভেট জেট, দাসোঁ ফ্যালকন ২০০০ যাতায়াত করেন মমতা। তাই সেটি নামতে পারেনি। ডোমজুড়ের উপরে চক্কর কাটছিল মমতার বিমান। দক্ষিণ ২৪ পরগনার দিক থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। বেহালা ফ্লাইং ক্লাবে অন্তত তিন বার অবতরণের চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এই পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে বৈঠক করে ATS। বিমানে কতটা জ্বালানি বাকি রয়েছে, সেই অনুযায়ী বিমানটি অন্যত্র নামানো হবে কি না, তা নিয়েও আলোচনা হয়।
অবশেষে পরিস্থিতি কিছু আয়ত্তে এলে প্রায় দেড় ঘণ্টা পরে কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁয় মুখ্যমন্ত্রীর বিমান। বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন মমতা।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
