Site Logo

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

EBBS Desk·
কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক থাকলে বেঙ্গালুরুতেই হতে পারে আইপিএলের উদ্বোধনী ম্যাচ।

Sponsored

Sranchi In Article

একটি ক্রিকেট ওয়েব সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, গত বারের চ্যাম্পিয়ন আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই(Chinnaswamy Stadium )এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে। আরও গুরুত্বপূর্ণ হল, আইপিএলের একটি প্লেঅফ ম্যাচ এবং ফাইনালও চিন্নাস্বামীতেই হতে পারে।

কর্নাটক সরকার সবুজ সঙ্কেত দেওয়ার পরও চিন্নাস্বামী স্টেডিয়ামে(Chinnaswamy Stadium )আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে সংশয় ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে সেই সংশয়ও কাটল।  ২০২৫ সালের চ্যাম্পিয়ন দল আরসিবি পাঁচটি হোম ম্যাচও খেলবেন এই স্টেডিয়ামে। বাকি দু’টি হোম ম্যাচ তাঁরা খেলবেন রায়পুরে। যদিও বিসিসিআই সরকারি ভাবে ঘোষণা করেনি।

২০২৫ সালে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭। এদিকে আগামী ১৮ মার্চ থেকে ইডেনে প্রস্তুতি শুরু করবে কেকেআর। ১৭ মার্চ ক্রিকেটার সাপোর্ট স্টাফরা কলকাতায় চলে আসবেন।

ইডেনে(Eden) বাড়তে চলেছে আসন সংখ্যা। দর্শকাসন বাড়ানোর জন্য সিএবি ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে। যে সংস্থা দায়িত্ব পাবে, তাদের কাজ শুরু করার দেড় বছরের মধ্যে তা শেষ করতে হবে। মনে করা হচ্ছে, এই বছরের আইপিএল শেষ হলেই ইডেন সংস্কারের কাজ শুরু হবে। অর্থাৎ, সব পরিকল্পনা মাফিক চললে ২০২৭ সালের মধ্যেই নতুন সাজে দেখা যেতে পারে ইডেনকে।  আগে ইডেনে ১.১০ লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারতেন । তবে  সেটা ছিল কংক্রিকেটের গ্যালারি, বাকেট সিট হওয়ায়া তা কমে হয় ৬৬ হাজার, ফের তা বেড়ে হতে পারে ৮৫ হাজার

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →