সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি (CID) বিধায়কদের দরজায়। বৃহস্পতিবারের পরে ফের শনিবার বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে গোয়েন্দাদের তিনি সব ধরনের সাহায্য করেছেন এবং তাঁর জবাবে আধিকারিকরা সন্তুষ্ট হয়েছেন বলেই দাবি করেছেন বিধায়ক। আরও পড়ুন: দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি
Sponsored

গত কয়েকদিন ধরেই এই সই-বিতর্ককে কেন্দ্র করে বিধানসভার অন্দরে ও বাইরে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। একের পর এক বিধায়কের নাম জড়ানোয় বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছে সিআইডি। ঘটনার সূত্রপাত বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের একটি প্রক্রিয়াকে কেন্দ্র করে। সেখানে পরিষদীয় সইয়ে অসঙ্গতির অভিযোগ ওঠে। বিষয়টি আইনি ও প্রশাসনিক স্তরে গড়াতেই স্পিকারের নির্দেশ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তদন্তভার হাতে নেয় সিআইডি। আসল সত্যিটা জানতে একের পর এক বিধায়কের বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা। সেই সূত্রেই শনিবার কুণাল ঘোষের বেলেঘাটার বাসভবনে পৌঁছায় সিআইডির একটি বিশেষ দল।
আধিকারিকরা চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল জানান, "তাঁরা যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। তাঁরা সন্তুষ্ট হয়েছে বলে আমার বিশ্বাস।"
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
