Site Logo

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

EBBS Desk·
‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্রিমিত্রা পাল (Agnimitra Paul) ও শিল্পমন্ত্রী তাপস রায়ও (Tapas Roy)। আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে আগামী ২১ জুন (রবিবার) কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর এই প্রথম পদ্মদলের এত বড় কোনও ইভেন্ট হতে চলেছে। চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই কলকাতা (Kolkata) শহর জুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের এক বিশেষ বার্তা দিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে ‘স্বচ্ছতা সে স্বাগত’ (Swachhata Se Swagat) অভিযান। এবার প্রত্যক্ষভাবে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। বুধবার থেকে টানা তিন দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন তিনি। আজ সকাল সাড়ে আটটা নাগাদ বাগবাজারে সারদা মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন শুভেন্দু। বলেন, 'এটা শুধু একদিনের কাজ নয়। এই অভ্যাস বজায় রাখতে হবে।' শহর কলকাতার পাশাপাশি গোটা বাংলাকে জঞ্জালমুক্ত করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

এদিন সকালে বাগবাজারে (Bagbazar) মায়ের ঘাটে পৌঁছে সিঁড়িতে পড়ে থাকা জঞ্জাল নিজের হাতে তুলে পরিষ্কার করেন মুখ্যমন্ত্রী। গঙ্গার জল মাথায় ঠেকিয়ে ঝাড়ুহাতে সাফাই অভিযানে অংশ নেন তিনি। শুভেন্দু বলেন, 'আমরা তো আমাদের বাড়িঘর পরিষ্কার রাখি। তাহলে শহর কেন জঞ্জাল পূর্ণ থাকবে। যোগা উৎসব হচ্ছে এখানে। যোগ বাংলার ভূমি থেকেই তৈরি হয়েছিল। নমামি গঙ্গে প্রজেক্টে বাংলায় কাজ করতে দেওয়া হয়নি। গঙ্গাকে স্বচ্ছ রাখতে হবে। আমরা সেই কাজ শুরু করেছি। মন্ত্রীর নেতৃত্বে কর্পোরেশনের প্রশাসক কাজ শুরু করেছেন। আগামীতে আরও কাজ হবে। গঙ্গা পরিষ্কার রাখতে যা যা করণীয়, সবটাই করবে রাজ্য সরকার।' সোমবার কলকাতা পুরসভায় (KMC) এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ,"প্রধানমন্ত্রীকে আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে স্বাগত জানাতে চাই। একটি শহরের আসল পরিচয় তার পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা, সৌন্দর্যায়ন এবং পরিবেশের উপর নির্ভর করে।” এদিন বাগবাজারে কর্মসূচির পর দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ফলতাতেও স্বচ্ছতা অভিযানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে পাওয়া সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভবানীপুরের একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে আয়োজিত স্বচ্ছতা কর্মসূচিতে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। এরপর ১৯ জুন শুক্রবার সকাল সাড়ে ৬টায় কলকাতা পুর ভবন থেকে একটি বিশেষ ‘স্বচ্ছতা ম্যারাথন’-এর সূচনা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতা পুরসভার সদর দফতর থেকে শুরু হয়ে ঐতিহাসিক মহাকরণ পর্যন্ত এই ম্যারাথন যাবে। এই কর্মসূচিতে যুবকল্যাণ দফতর, বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং কলকাতা পুলিশকেও (KP) সক্রিয়ভাবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →