কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টে নয়া প্রধান বিচারপতি। দায়িত্বে বিচারপতি সুজয় পাল (Sujay pal)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। এতদিন তিনি কলকাতা হাইকোর্টের(Calcutta HC) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিচারপতি সুজয় পালের(Sujay pal) শপথ গ্রহণের পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banarjee)।
Sponsored

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করায় বিচারপতি সুজয় পালকে আন্তরিক অভিনন্দন। আমি বিচারপতি পালকে বিচার বিভাগের এই উচ্চ আসনে স্বাগত জানাই।" এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি অবসর গ্রহণ করেছেন।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম গত ৯ জানুয়ারি সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। কলকাতা হাইকোর্টে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার প্রশাসন ও বিভিন্ন জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাঁর ভূমিকা কলেজিয়ামের নথিতেও উল্লেখ রয়েছে। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন। চিরাচরিত ঐতিহ্যবাহী লাল পোশাকে শপথবাক্য পাঠ করতে দেখা গেল তাঁকে।
আইনজীবী হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন পাল। ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বিচারব্যবস্থায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা তাঁকে উল্লেখযোগ্য বিচারপতিদের তালিকায় এনে দেয়।
পরবর্তীতে ২০২৫ সালের ২৬ মে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে বদলি করার সুপারিশ করে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব দেওয়া হল।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
