লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।“ একই সঙ্গে তিনি জানান, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। ফর্মপূরণ করতে এগিয়ে এসেছেন অনেকে। জনগণ সহযোগিতা করেছেন।“
Sponsored

শুভেন্দু অভিযোগ করেন, আগের সরকারের আমলে একাধিক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখান থেকে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। ১টি অ্যাকাউন্ট রাকিবুলের, আরও ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের।” তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন – জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা ও তাঁদের দলকে বলব সংখ্যাটা কত হবে আমরা জানি না। অনুপ্রবেশকারী, হাজার হাজার তৃণমূল নেতা – যাঁরা মহিলা নন – তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়ব না। SIT গঠন করতে বলেছি। আমরা হিসাব করে দেখেছি। রাকিবুল, মুস্তাফিজুরদের বিরুদ্ধে ব্য়বস্থা হবে। লুটেরাদের পার্টি কীভাবে লুট করেছে এটা তার প্রমাণ। তৃণমূল স্তর থেকে খতিয়ে দেখা হবে।”
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। ফর্মপূরণ করতে এগিয়ে এসেছেন অনেকে। জনগণ সহযোগিতা করেছেন। সোমবার থেকে অনলাইনে চালু হয়ে গিয়েছে। আশা করছি বুধবার আরও অনেকের ফর্ম ফিলআপের কাজ হয়ে যাবে।”
মুখ্যমন্ত্রীর কথায়, ”সরকার জনগণকে বছরে ৩৬ হাজার টাকা দেবে, সহযোগিতা করুন না। আপনি ২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও তো টিপে দেখেন। উচিত প্রাপকরা সবাই টাকা পাবেন।” শুভেন্দু সাফ জানান, ”সরকারি টাকা মানুষের টাকা। তাই কারা প্রকৃতভাবে এই সুবিধা পাওয়ার যোগ্য, তা নিশ্চিত করা জরুরি। কোনও রকম তাড়াহুড়ো না করে সঠিক তথ্য দিয়ে আবেদন করার অনুরোধ করছি।” মুখ্যমন্ত্রী জানান, আগামী বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের অর্থ স্থানান্তর শুরু হবে। প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। ইতিমধ্যেই প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে শুরু থেকেই কঠোর যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। উদ্দেশ্য একটাই— প্রকৃত উপভোক্তার হাতে টাকা পৌঁছে দেওয়া। “আমরা চাই না কোনও ভুয়ো ব্যক্তি বা অযোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাক। প্রতিটি আবেদন যাচাই করেই টাকা দেওয়া হবে,” বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল। তাঁর অভিযোগ, বহু ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিরা সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। এমনকী কিছু ক্ষেত্রে পুরুষদের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাওয়ার ঘটনাও ধরা পড়েছে।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের অনিয়মের তথ্য সামনে আসছে। পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে বিধবা ভাতা নেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া ইমাম ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য সামাজিক প্রকল্পেও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর কথায়, “জনগণের করের টাকায় চলা প্রকল্পে কোনও ধরনের জালিয়াতি বরদাস্ত করা হবে না। প্রকৃত প্রাপকরা সুবিধা পাবেন, কিন্তু ভুয়ো তথ্য দিয়ে কেউ সরকারি অর্থ আত্মসাৎ করলে আইনের মুখোমুখি হতে হবে।”
আরও খবর: তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল
সরকারি সূত্রের খবর, উপভোক্তাদের তথ্য যাচাইয়ের জন্য জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং বিভিন্ন দফতরকে নিয়ে বিশেষ প্রক্রিয়া চালানো হচ্ছে। ভোটার তালিকা, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথি মিলিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আর্থিক তছরুপ এবং জালিয়াতির মামলাও দায়ের করা হতে পারে।
প্রশাসনিক মহলের মতে, একদিকে পুরনো প্রকল্পগুলিতে অনিয়মের তদন্ত, অন্যদিকে নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পে কঠোর যাচাই— এই দুই পথেই এগোতে চাইছে রাজ্য সরকার। ফলে আগামী দিনে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির উপভোক্তা তালিকায় বড়সড় পরিবর্তনও দেখা যেতে পারে।
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
