Site Logo

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

EBBS Desk·
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করতে পারেন শুভেন্দু। এক্ষেত্রে আলোচনায় উঠে আসতে পারে মন্ত্রিসভার সম্প্রসারণ থেকে শুরু করে রাজ্যের জন্য কেন্দ্রীয় প্রকল্পের প্রসঙ্গও।

Sponsored

Sranchi In Article

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর প্রায় ১০ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পুরো মন্ত্রিসভা গঠন করে উঠতে পারেনি ভারতীয় জনতা পার্টির সরকার। সংবিধান অনুযায়ী এ রাজ্যে মোট ৪৪ জন মন্ত্রী হতে পারেন। সে জায়গায় মুখ্যমন্ত্রীকে নিয়ে বর্তমানে প্রশাসনে রয়েছেন ৬ জন মন্ত্রী। খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা এ ঘটনাকে ইস্যু করতে চাইবে বলে মনে করছে পদ্মদলের সাংগঠনিক কর্তারাও। মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন তা নিয়ে মোটামুটি একটি তালিকা মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তুত থাকলেও দিল্লির সিলমোহর না পড়লে তা বাস্তবায়িত হবে না। সেই কারণে শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যু থেকে সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর, এমনকি রাজ্যের জন্য কেন্দ্রীয় প্রকল্প বরাদ্দ নিয়েও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →