Site Logo

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

EBBS Desk·
আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ ব্যক্তিগত বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি। বুধবার দিনভর উত্তরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্ন (Nabanna) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সকাল সাড়ে দশটা নাগাদ শিলিগুড়ির পার্টি অফিসে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল বিধায়ক সংগীতা রায়কেও। শুভেন্দুর সফরসূচিতে একটি উড়ালপুল উদ্বোধন এবং একটি মন্দির দর্শনের কর্মসূচিও রয়েছে। এরপর দুপুর আড়াইটে নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা ফেরার বিমানে উঠবেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠক থেকে কোন বড় ঘোষণা হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Sponsored

Sranchi In Article

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →