Site Logo

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

EBBS DESK·
মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে কোন খাতে ৬৩৫ কোটি টাকা খরচ হয়েছে- তার তদন্ত হবে। শুক্রবার, নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Biswa Bangla Convention Centre) অনুষ্ঠান  থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) অভিযোগ করেন, কলকাতা-ভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট  সংস্থাকে ঘিরে বিপুল আর্থিক লেনদেন হয়েছে।

Sponsored

Sranchi In Article

রাজ্যের শিল্পে লগ্নি টানতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করতেন তৎকালী মুখ্যমন্ত্রী মমতা। পালাবদলের পরে এখন নতুন সরকারের স্ক্যানারে BGBS-র খরচ। বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ, BGBS-র নামে ৬৩৫ কোটি টাকা হয়েছে। কিন্তু বছরের পর বছর বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতির কথা বলা হলেও বাস্তবে তা হয়নি।

শুভেন্দুর (CM Suvendu Adhikari) কথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ বলে পরিচিত একটি বিজ্ঞাপন সংস্থা গত কয়েক বছরে প্রায় ৬৩৫ কোটি টাকা পেয়েছে। তিনি বলেন, “আমার কাছে তালিকা রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা পাইয়ে দিয়েছে। এর তদন্ত তো হবেই, প্রয়োজনে আমরা মামলা করব।” মুখ্যমন্ত্রী জানান, এই দুর্নীতির বিষয়টি আর্থিক তছরূপের তদন্তকারী সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হতে পারে। রাজ্যের প্রশাসনিক প্রধান সাফ জানান, “আমরা কাউকে ছাড়ব না। কাউকে ছাড়ার জন্য তো বসাইনি। পুষ্পাদের পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →