বৃষ্টিভেজা শুক্রবারে মুর্শিদাবাদের সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একগুচ্ছ কর্মসূচি রয়েছে নবাবের শহরে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি প্রশাসনিক বৈঠক রয়েছেও তাঁর। প্রাথমিকভাবে হেলিকপ্টারে করে যাওয়ার কথা থাকলেও আবহাওয়ার কথা ভেবে সড়কপথে যাত্রা করতে পারেন মুখ্যমন্ত্রী।

এক নজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর আজকের কর্মসূচি:-

• দুপুর ২ টো নাগাদ বহরমপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

• গোল্ডেন রিট্রিট হোটেলে সাংগঠনিক বৈঠক।

• ৩টে নাগাদ বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

• বিকেলে হুমায়ুন কবিরের খাস তালুক রেজিনগরের রাজনৈতিক সভা করবেন শুভেন্দু অধিকারী। 

• সন্ধ্যায় কলকাতা ফিরবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।