বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) বীরভূম সফর ঘিরে জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে। শনিবার দুপুরে তারাপীঠে (Tarapith temple) পৌঁছে মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। এরপর রামপুরহাটে যাওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন তিনি। 

মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথমবার বীরভূম সফরে যাবেন শুভেন্দু। তারাপীঠ- রামপুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনার পর মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।শনিবার দুপুরে তারাপীঠের কাছেই তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে নামার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে গাড়ি চড়েন যাবেন মন্দিরে। ইতিমধ্যেই সাফাই অভিযান চালানো হয়েছে তারাপীঠে। আঁটোসাঁটো নিরাপত্তা মন্দিরে। নবান্ন সূত্রে খবর এদিন রক্তকরবী মঞ্চে একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন তিনি।