অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

বিজেপি অপরাধী-দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা। ক্রিমিনালদের দলে নিয়েই দলভারী করছে বিজেপি (BJP)। কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব খাঁ-কে (Joydeb Kha) সম্প্রতি আসানসোল সাংগঠনিক জেলায় বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্য পদ দেওয়া হয়েছে। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে তোপ দাগলেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Paja) ও সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhoumik)। জয়দেব খাঁর সঙ্গে গোপন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৎকালীন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী। সেই ছবি দেখিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন তৃণমূল নেতৃত্ব।
Sponsored

সম্প্রতি আসানসোল সাংগঠনিক জেলায় বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্য পদ দেওয়া হয়েছে কয়লা মাফিয়া জয়দেবকে। দুর্নীতিতে অভিযুক্ত জয়দেব খাঁর যোগদানে আরও একবার বিজেপির অপরাধীদের আশ্রয়ের তত্ত্ব প্রমাণ হল। নিয়ে ভাষাতে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন শশী পাঁজা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে জয়দেব খাঁর 'গোপন মিটিং'-এর ছবি দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন, "কোন ভালবাসায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লামাফিয়ার সঙ্গে গোপন মিটিং করছেন? কোন গোপন আলোচনা হল কয়লা মন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার? তা বাংলার মানুষ জানতে চায়।" পার্থ ভৌমিক কটাক্ষ করে বলেন, "বন্যেরা বনে সুন্দর, অপরাধী বা ক্রিমিনালরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে।" আরও পড়ুন: আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের
এদিন সাংবাদিক বৈঠকে অমিত শাহ এবং জয়দেব খাঁর মিটিং-এর ছবি দেখান শশী পাঁজা। বলেন, "বিজেপিকে কি আর সাধে ওয়াশিং মেশিন বলা হয়? যারা এতদিন বিজেপির চোখে দুর্নীতিগ্রস্ত ছিল, তারাই বিজেপিতে যোগ দেওয়ার পর সম্মানীয় হয়ে যাচ্ছে।"
এদিন পার্থ ভৌমিকও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকে ব্যবহার করছে বিজেপি। তাঁর দাবি, "যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তাদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে আসা হয়। বিজেপিতে যোগ দিলেই সেই সব অভিযোগ কার্যত উধাও হয়ে যায়।" উদাহরণ হিসেবে তিনি বলেন, "মহারাষ্ট্রের প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি যখন বিজেপিতে যোগ দিলেন তখন তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্বশর্মা তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, বাংলার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল ইডি, সিবিআই তদন্ত শুরু হল তখন তিনি বিজেপিতে যোগ দিয়ে বিরোধীদলের নেতা হয়ে গেলেন অনেক এমন উদাহরণ আছে। দুর্নীতি করে বিজেপিতে যোগ দিলে এখন দুর্নীতি মুক্ত হতে এখন আর কোনও উকিল লাগে না।" তিনি আরও বলেন, "২০১৪ সালের পর থেকে সিবিআইয়ের মামলার সংখ্যা অনেক বেড়েছে, যার প্রায় ৯৫ শতাংশই বিরোধী নেতাদের বিরুদ্ধে। অথচ খুব অল্প সংখ্যক মামলারই নিষ্পত্তি হয়েছে।" একইসঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিরোধী নেতাদের গ্রেফতার করে ভয় দেখানোর পরিবেশ তৈরি করা হচ্ছে।
কয়লা মাফিয়া প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। পার্থ অভিযোগ তোলেন, "এখন বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাতেও ইডি, সিবিআই-এর তৎপরতা বেড়ে যাবে। সকল সরকারি সম্মানজনক প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে হিটলারি কায়দায় ভারতবর্ষ পরিচালনার প্রয়াস করছে বিজেপি। জয়দেব খাঁর জয়নিং তার একটা নতুন সংকলন। পার্থর প্রশ্ন, "যাকে এতদিন কয়লাচোর বলা হচ্ছিল, তাকে বিজেপিতে স্থায়ী সদস্যপদ দেওয়া হল কেন? কয়লাখনি কেন্দ্রীয় সরকারের অধীনে। কেন্দ্রের সাহায্য ছাড়া কেউ কয়লা মাফিয়া হতে পারে না। তাহলে কয়লামন্ত্রীর সঙ্গে কয়লামাফিয়ার কী গোপন আলোচনা হয়েছে, তা বাংলার মানুষ জানতে চায়।"
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
