ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে নতুন সাধারণ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বাংলায় দুদফায় নির্বাচন হয়ে, ফলও প্রকাশিত। রাজ্যে পট পরিবর্তন। কিন্তু এখনও একটি কেন্দ্রের নির্বাচন বাকি। কারণ, দ্বিতীয় দফায় সেখানে নির্বাচন হওয়ার পরেও গোলমালের অভিযোগে সব বুথে পুনর্নির্বাচনের (Re-poll) নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো ২১ মে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা (Assembly) পুনর্নির্বাচন। এর জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
Sponsored

ঝাড়খণ্ড ক্যাডারের ২০০৯ ব্যাচের আইএএস (IAS) অফিসার মুথুকুমার আলাগুমুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁকে ৮ মে-র মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোটগ্রহণ, গণনা, ফল ঘোষণা এবং স্ট্রংরুম সিল হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্বে থাকতে হবে।
অন্য দিকে, ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৪ ব্যাচের আইআরএস অফিসার আর সি মার্ডিকে। কমিশনের তরফে পাঠানো নিয়োগপত্রে বলা হয়েছে, নির্বাচনী খরচের উপর নজরদারি, রিপোর্ট সংগ্রহ এবং ভোট প্রক্রিয়া সংক্রান্ত আর্থিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচনকে (Re-poll) ঘিরে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। ভোটগ্রহণের পুরো প্রক্রিয়াকে কমিশনের সরাসরি নজরদারিতে রাখা হবে। আইনশৃঙ্খলা, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনও বাড়ানো হতে পারে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
