ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী বাকি রাজ্যগুলির সঙ্গে অন্যান্য একাধিক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও ২৪ ঘণ্টার বিশেষ মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন।
Sponsored

চিঠিতে লেখা হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিধিভঙ্গ দ্রুত চিহ্নিত করা এবং রিয়েল-টাইমে ব্যবস্থা নেওয়ার জন্য ‘ডেডিকেটেড ২৪x৭ মিডিয়া মনিটরিং সেন্টার’ গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে টেলিভিশন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়া- দু’দিকেই নজর রাখা হবে।
নির্দেশ অনুযায়ী, সিইও (CEO) দফতরে আলাদা মনিটরিং রুম তৈরি করতে হবে, যেখানে একাধিক স্ক্রিনে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম সারাক্ষণ পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি শিফটভিত্তিক কর্মী মোতায়েন করে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া (Social Media) পর্যবেক্ষণের জন্য আলাদা ডেস্ক ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও রাখতে হবে।
কোনও নির্বাচনী অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রতিদিনের রিপোর্ট তৈরি করাও বাধ্যতামূলক করা হয়েছে। দ্রুত তথ্য আদানপ্রদানের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের (Election Commission) তরফে।
অন্যদিকে এই বিষয় নিয়ে শনিবার ভিডিও কনফারেন্স ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চলবে এই বৈঠক, যেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে SVEEP, মিডিয়া মনিটরিং এবং প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
