অভিষেক-রুজিরা-সহ তৃণমূলের নেতা-মন্ত্রীদের গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল

বাংলায় নির্বাচনের আগে মরিয়া বিজেপি ও তার নিয়ন্ত্রনাধীন এজেন্সি। তাদের অতিসক্রিয়তাই তার প্রমাণ। ভোটের মুখে মুখ্যমন্ত্রী বাদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)-সহ তৃণমূল (TMC) সব নেতা-মন্ত্রীদের গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। শাসকদলের অভিযোগ, বাংলায় হার নিশ্চিত বুঝেই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি (BJP)। সেই কারণে তাঁদের এজেন্সি দিয়েই এই চক্রান্ত।
Sponsored

হাতে গোনা আর কয়েকদিনের মধ্যেই বাংলায় শুরু ভোট গ্রহণ। এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে নির্বাচন কমিশন (Election Commission)। দায়িত্ব নিয়েই প্রথম থেকে একাধিকবার রাজ্যের পুলিশ-প্রশাসনের সর্বস্তরে রদবদল করেছে তারা। এই নিয়ে কমিশনকে নিশানা করেছে রাজ্যের শাসকদল। এর মধ্যেই প্রকাশ্যে কমিশনের তরফে দেওয়া কমিশনের স্ক্রিন শট। সেখানে লেখা, মুখ্যমন্ত্রী ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তাঁর স্ত্রী, তৃণমূল নেতা-মন্ত্রী সবার গাড়ি সারাদিন কড়া নজরদারিতে রাখতে হবে। স্বাস্থ্য শিবিরের নামে টাকা সরানোর অভিযোগ তুলেই এই নির্দেশ।
আরও খবর: ভয় দেখাচ্ছেন কেন! হিম্মত থাকলে সরাসরি লড়াই করুন: নাম না করে বিজেপি-কমিশনকে চ্যালেঞ্জ মমতার
সেই মেসেজের স্ক্রিনশট তুলে ধরেই কমিশনকে নিশানা করেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, বাংলায় হার নিশ্চিত বুঝেই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি। তৃণমূলের তরফে বলা হয়েছে, ”নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং CAPF কর্মকর্তাদের তৃণমূলেরর নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশের মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে। তৃণমূলের প্রচার সংক্রান্ত কার্যকলাপ, জনসংযোগ কর্মসূচিকেও টার্গেট করা হয়েছে।”
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
1h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
4h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
5h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
