ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road show) ও মনোনয়ন পর্বে আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতির অভিযোগে ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার সিদ্ধার্থ দত্ত (Deputy Commissioner of South Division Siddharth Dutta), আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী (Alipore Police Station OC Priyankar Chakraborty), অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় (OC Chandicharan Banerjee) এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায় (Sergeant Sourav Chatterjee)। অভিযোগ, শুভেন্দু অধিকারীর সমর্থনে একটি রোড শো ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
Sponsored

কমিশন থেকে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে সাসপেনশন কার্যকর করে তার রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি শূন্য পদগুলিতে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কোনও সমস্যা না তৈরি হয়।
বুধবার হাজরা মোড় (Hazra More) থেকে অমিত শাহ (Amit Shah) শুভেন্দু অধিকারীর সমর্থনে একটি রোড শো শুরু করেন। মিছিলটি কালীঘাট (Kalighat) এলাকার দিকে এগোতেই দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিক্ষোভ ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি, এমনকি কিছু জায়গায় ব্যারিকেড ভাঙার ঘটনাও ঘটে। এর জেরে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এই ঘটনার পরেই রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এরপরই সংশ্লিষ্ট আধিকারিকদের শোকজ করা হয়। অথচ এই আধিকারিকদের পদে বসিয়েছে নির্বাচন কমিশনই।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
