কলকাতায় এসে 'গোঁড়া-একগুঁয়ে' কমিউনিস্টদের ধুয়ে দিলেন পীযূষ মিশ্র

কমিউনিস্টদের (Communist) সমস্যা তারা নিজেদের বাদ দিয়ে বাকি পৃথিবীর ভুল ধরে। কলকাতায় এসে বামেদের (Left) ধুয়ে দিলেন অভিনেতা-কবি-গীতিকার পীযূষ মিশ্র (Piyush Mishra)। একের পরে এক তিরে বিদ্ধ করেন কমিউনিস্টদের। তাঁর কথায়, নিজের প্রাসঙ্গিক রাখতে নমনীয় ও উদার হতে হয়। কিন্তু কমিউনিস্টরা বড্ড গোঁড়া।
Sponsored

একাধারে গায়ক-কবি-গীতিকার-অভিনেতা পীযূষ এক সময় বলিউডে নিজের মেজাজের জন্য খ্যাত ছিলেন। তবে, বয়সের সঙ্গে না কি তাঁর রাগ কমেছে। গত পনেরো বছরে অনেক শান্ত হয়েছেন বলে দাবি কবি তথ অভিনেতার। তবে, কথায় কথায় জ্বলে উঠছিল ভিতরে থাকা আগুন। বরাবরই রাজনৈতিক ভাবে সচেতন এবং বামপন্থী রাজনীতির সমর্থক পীযূষের সঙ্গে কথায় উঠে এসেছে বাংলার রাজনীতির কথা। আর সেখানেই বামেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
তীব্র কটাক্ষ করে পীযূষ মিশ্র (Piyush Mishra) বলেন, এই শতাব্দী থেকেই কমিউনিস্টদের (Communist) প্রভাব কমতে থাকে। কারণ, ওরা বড্ড গোঁড়া। আর সেই কারণেই বাংলায় এত বছর ক্ষমতায় থাকার পরেও এখন তলানিতে। এর জন্য বামেরাই দায়ী বলে দাবি অভিনেতার। তাঁর মতে, নিশ্চয়ই ওদের দোষ আছে। কিন্তু সেটা ওরা মানতে চাইবে না। কমিউনিস্টদের এটাই সমস্যা। নিজেদের দোষ দেখবে না, বাকি পৃথিবীর ভুল ধরবে।
পীযূষ জানান, তিনি সরাসরি সিপিআইএম বা কোনও বামদলের সদস্য ছিলেন না। তবে, বাড়িতে সবাই বামমনস্ক ছিল। ফলে তাঁর উপরেও তার প্রভাব পড়ে। তাঁর লেখায় বাম রাজনীতির প্রভাব ছিল।
আরও খবর: দোলে ‘নো এন্ট্রি’ হাওড়ার ওল্ড ক্যাব রোডে, বাতিল একগুচ্ছ লোকাল!
এক সময় বলিউডে প্রেমিক তকমা পেতেন পীযূষ। বান্ধবীর ছড়াছড়ি ছিল তাঁর। রাগের সঙ্গে সঙ্গে সঙ্গে তার কোনও বদল হয়েছে? অভিনেতা জানান, এখন একেবারে ঘোর সংসারি তিনি। স্ত্রী আর সন্তানদের সঙ্গে চলছে জীবন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
