T20 WC: খেলতে চেয়ে বিদ্রোহী শান্ত, পরিস্থিতি জটিল করার 'অপচেষ্টা' পিসিবির

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) নিয়ে জটিলতা অব্যাহত। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ভারতে খেলতে আসবে না বলে অনড় হয়ে আছে। বুধবারই আইসিসির(ICC) দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু বাংলাদেশকে(Bangladesh) ক্রমাগত ইন্ধন দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে পাকিস্তান।
Sponsored

আইসিসির পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়,ভারতে এসেই খেলতে হবে লিটন দাসদের। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান। পিসিবির(PCB) পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে অবস্থান, তাকে তারা সমর্থন করছে। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি তাদের সিদ্ধান্তের কথা আইসিসির অন্য সদস্যদেরও পাঠিয়েছে।
এই টানাপড়েনের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থন বাংলাদেশের(Bangladesh) অবস্থানকে আরও শক্ত করল। উল্লেখযোগ্যভাবে, পাকিস্তান নিজেরাও ২০২৭ পর্যন্ত ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়, ভারত সফর নয়—এই শর্তেই চুক্তি কার্যকর রয়েছে।
যদিও গৃহযুদ্ধেই জেরবার বাংলাদেশ। ভারতে খেলতে যেতে তাদের যে অসুবিধা নেই সেটা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাজমূল হোসেন শান্ত। শান্তর স্পষ্ট বার্তা, বিশ্বকাপে খেলতে তাঁরা খুবই আগ্রহী। টেস্ট অধিনায়ক জানিয়েছেন, “ক্রিকেটার হিসাবে আমরা সবসময়েই খেলতে চাই। বিশেষ করে বিষয়টা যখন বিশ্বকাপ, তখন তো আমরা আরও বেশি করে খেলতে চাইব। এই টুর্নামেন্টগুলো তো সবসময়ে আসে না। বিশ্বকাপটা অবশ্যই আমাদের জন্য ভালো পারফর্ম করার সুবর্ণ সুযোগ।”
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
