Site Logo

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

EBBS Desk·
নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের নির্দেশে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে। গতকাল মধ্যরাতে সল্টলেক স্টেডিয়ামের ( Yuva Bharati stadium )ভিআইপি গেটের বাইরের মূর্তি ভেঙে সাফ করে দেওয়া হয়েছে রাজ্য ক্রীড়া দফতরের তরফে। শনিবার সকালে দেখা গেল মূর্তির উপরের অংশটি নেই। শুধু পায়ের নীচের অংশ এবং ফুটবল দুটি আছে।

Sponsored

Sranchi In Article

গত ১৭ মে যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দেখতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্তের কথা জানান। পূর্ত দফতরের সঙ্গে কথা বলে মূর্তিটা ভেঙে দেওয়া হবে। ক্রীড়া মন্ত্রী বলেছিলেন, “এরকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল । আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছে। তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল।”

এই মূর্তিটি ভেঙে ফেলার পর, তার জায়গায় কোনো বিখ্যাত ফুটবলারের মূর্তি বা ভাস্কর্য বসানো হতে পারে বলে রাজ্য সরকারের তরফে। এর আগে যুবভারতীতে যেখানে যেখানে বিশ্ববাংলার লোগো ছিল তা সরিয়ে অশোক স্তম্ভ বসানো হয়েছে। ২০১৭ সালে ফিফা যুব বিশ্বকাপের সময় যুবভারতী স্টেডিয়াম ঢেলে সাজানো হয়েছিল। সেই সময়েই যুবভারতীর বাইরে মূর্তি তৈরি হয়েছিল। যে মূর্তির পা থেকে কোমর পর্যন্ত আছে। তার উপরে বসানো আছে বিশ্ববাংলা লোগো। দু পায়ে ছিল জয়ী বল।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →